ভারতে মহামারি হয়ে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু: নিহতের সংখ্যা ৮৪০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৮৪০ এ দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ।

ভারতে সোয়াইন ফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। সোয়াইন ফ্লু’তে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪০। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ। রাজ্যগুলির মধ্যে রাজস্থান ও গুজরাতের পরিস্থিতিই বেশি ভয়াবহ।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী সংসদের উভয় কক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন, ২০১০ সালে যে ভাইরাসে প্রায় ১৭শ’ মানুষ মারা গিয়েছিলেন, সেই এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসই এবছরও আবার আক্রমণ করেছে।

Related Post

সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গত দুমাসে সারাদেশে প্রায় সাড়ে ৮শ’ মানুষ যে ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে মারা গেছেন, সেটি টাইপ এ ভাইরাস।’

সংবাদ মাধ্যম জানিয়েছে, এইচ১ এন ১ বা সাধারণ ভাষায় সোয়াইন ফ্লু ভাইরাসটি বছরের এই সময়েই সবচেয়ে বেশি ছড়ায়, এটি একপ্রকার মহামারীর আকার ধারণ করে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য জানিয়েছে, তারা সোয়াইন ফ্লু’র প্রকোপের দিকে গভীর নজর রাখছেস এটি এখনও মহামারীর আকার ধারণ করেনি।

দেশটির সরকার যদিও দাবি করছেন, সোয়াইন ফ্লু’র ওষুধ ট্যামিফ্লু প্রতিটি রাজ্যেই পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্য থেকেই অভিযোগ উঠেছে যে, সব দোকানে সোয়াইন ফ্লু’র ওষুধ ট্যামিফ্লু পাওয়া যাচ্ছে না। অপরদিকে রাজস্থান ও গুজরাতেই সোয়াইন ফ্লু’তে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হলেও পশ্চিমবঙ্গেও সোয়াইন ফ্লু’তে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

পাশ্ববর্তী দেশ বিশেষ করে পশ্চিমবঙ্গে এই সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা বাড়ার কারণে বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

This post was last modified on ফেব্রুয়ারি ২৫, ২০১৫ 8:25 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে