ভারতে সোয়াইন ফ্লু: মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে সোয়াইন ফ্লু মারাত্মক আকার ধারণকরেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ।

সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ পর্যন্ত হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার মানুষ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এইচ১এন১ (সোয়াইন ফ্লু) ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত এক হাজার ৭৫ জন মারা গেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ভাইরাসটিতে মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৭২ জন।

Related Post

দেশটির মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুধু ২৮ ফেব্রুয়ারি (শনিবার) দেশজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৯২৬ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

দেশটির রাজ্যগুলোর মধ্যে গুজরাটে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যটিতে এ পর্যন্ত প্রাণহানি ঘটেছে অন্তত ২৬৫ জনের। আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৬৮ জন।

মৃতের দিক হতে এরপরেই রয়েছে রাজস্থানের অবস্থান। রাজস্থানে এ পর্যন্ত ২৬১ জনের মৃত্যু ও ৫ হাজার ৫২৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

অপরদিকে মধ্যপ্রদেশে ১৫৩ জন, মহারাষ্ট্রে ১৪৩ জন, কর্ণাটকে ৪৬ জন, তেলেঙ্গনায় ৪২ জন, দিল্লিতে ১০ জন, হরিয়ানায় ২১ জন, অন্ধ্রপ্রদেশে ১২ জন, হিমাচলে ৮ জন, জম্মু ও কাশ্মীরে ৭ জন ও কেরালায় ৭ জনের মৃত্যু ঘটেছে।

সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। তারা এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

This post was last modified on মার্চ ২, ২০১৫ 4:30 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে