দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডাক্তারদের তৈরি গ্যাজেট ব্যবহারের ফলে বছরে ৭০ হাজার মায়ের জীবন রক্ষা পাবে। ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা মিলে তৈরি করেছেন এমন একটি গ্যাজেট যা সন্তান জন্মদানে জটিলতা নিরসনে সাহায্য করবে।
বিশ্বজুড়ে সন্তান জন্মদানের সময় নানা জটিলতায় মায়েদের প্রাণ হারানোর ঘটনা দিনকে দিন বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত রক্তক্ষরণ অথবা রক্তচাপ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এখনও প্রতিবছর অন্তত ৩ লাখ মা সন্তান জন্মদানের সময় মারা যান। এমন প্রেক্ষাপটে ব্রিটেনের বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা মিলে তৈরি করেছেন এমন একটি গ্যাজেট যা সন্তান জন্মদানে জটিলতা নিরসনে সাহায্য করবে।
শিশুর জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কোনো মা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে কি না সেটি আগে থেকেই পরিমাপ করে সতর্ক করে দেবে এই যন্ত্রটি। আফ্রিকার বিভিন্ন দেশ যেমন ভারত ও পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন হাসপাতালের জন্য গ্যাজেটটি তৈরি করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়।
বিশেষ করে যেসব স্থানে প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, সেসব এলাকার স্বাস্থ্যকর্মীরা এই ধরনের গ্যাজেট ব্যবহার করে আরও নির্ভুলভাবে প্রসূতিদের যত্ন নিতে পারবেন- এমনটিই আশা করা হচ্ছে। যদি প্রসূতির রক্তচাপ মাত্রাতিরিক্ত হয় তাহলে সংকেত দিয়ে জানাবে এই গ্যাজেটটি। যে কারণে ওই প্রসূতিকে দ্রুত হাসপাতালে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভবপর হবে।
সংবাদ মাধ্যম বলেছে, বিজ্ঞানীরা এই যন্ত্রের নাম দিয়েছেন মাইক্রোলাইফ ভাইটাল সাইনস অ্যালার্ট (ভিএসএ)। যন্ত্রটির দাম ধরা হয়েছে মাত্র ২০ ডলার। এটির ব্যবহারও অত্যন্ত সহজসাধ্য। মোবাইল ফোনের চার্জার দিয়েই এটিকে সচল রাখা যাবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, ‘এই গ্যাজেট ব্যবহার করে মাতৃমৃত্যুর হার ২৫ শতাংশ কমিয়ে আনা সম্ভবপর হবে। অর্থাৎ বছরে প্রায় ৭০ হাজার মায়ের জীবন রক্ষা করা সম্ভব এটির মাধ্যমে।’
উল্লেখ্য, বাংলাদেশে প্রসূতি মৃত্যুর হার অনেক। এক্ষেত্রে প্রসূতি মৃত্যুর হার কমাতে বাংলাদেশেও এটি ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
This post was last modified on মার্চ ১০, ২০১৫ 5:22 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…