Categories: সাধারণ

তুরস্কের সুফিয়া জাদুঘর বা মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১ মে ২০১৫ খৃস্টাব্দ, ১৮ বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ, ১১ রজব ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তুরস্কের সুফিয়া জাদুঘর হলেও আদতে এটি মসজিদ। এর বেশকিছু ইতিহাসও রয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তুরস্কের ঐতিহাসিক হাগিয়া সুফিয়া জাদুঘরে ৮৫ বছরের মধ্যে প্রথম পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। এ জাদুঘরে তুরস্কের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম উৎসব পালন উপলক্ষে ‘লাভ অব প্রফেট আয় সুফিয়া’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত করা হয়।

Related Post

তুরস্কের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘ডেইলি সাবাহ’ গত ১১ এপ্রিল এমনই একটি খবর প্রকাশ করে। মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম উ‍ৎসব পালন ওই জাদুঘরে একটি ক্যালিওগ্রাফি প্রদর্শনীরও আয়োজন হয়। প্রদর্শনীটি চলবে আগামী ৮ মে পর্যন্ত।

ইতিহাস থেকে জানা যায়, ইস্তাম্বুলের এই স্থাপনাটি আদতে কোনো জাদুঘর ছিল না। নির্মাণ কাল হতে ১৪৫৩ সাল পর্যন্ত প্রায় এক হাজার বছর এটি ক্যাথেড্রাল হিসেবে ব্যবহৃত হয়। ওই বছর উসমানিয়া সুলতান দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করে এটিকে মসজিদে রূপান্তরিত করেন। পরবর্তীকে কামাল আতাতুর্কের আমলে ১৯৩৫ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় বলে জানা যায়। তথ্য: banglanews24.com এর সৌজন্যে।

This post was last modified on এপ্রিল ৩০, ২০১৫ 7:58 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে