দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তোশিবা এবার উইন্ডোজ ১০ চালিত ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে। নতুন ৫টি সিরিজের ল্যাপটপ উইন্ডোজ ১০ উপযোগী করে তৈরি করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে তোশিবা।
তোশিবা এবার উইন্ডোজ ১০ চালিত ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে। নতুন ৫টি সিরিজের ল্যাপটপ উইন্ডোজ ১০ উপযোগী করে তৈরি করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে তোশিবা।
সংবাদ মাধ্যমকে তোশিবা কর্তৃপক্ষ জানিয়েছে যে, নতুন সিরিজের ল্যাপটপগুলোতে নতুন সফটওয়্যার দেওয়া থাকবে অথবা সেগুলোতে হালনাগাদ করে নেওয়ার সুযোগ থাকবে। নতুন পিসিগুলোতে গ্রাহকের কথা মাথায় রেখেই ছাড়া হচ্ছে। এরমধ্যে রয়েছে বেসিক ল্যাপটপ, হাইব্রিড হতে শুরু করে গেমিং ল্যাপটপও। মাইক্রোসফটের উইন্ডোজ ১০ সুবিধার কথা মাথায় রেখেই এই পিসিগুলো তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
তারা বলছেন, স্যাটেলাইট সিরিজের ল্যাপটপগুলো হবে নিত্য ব্যবহার্য পণ্য। ৩৪৯ মার্কিন ডলার দামের এই ল্যাপটপগুলো আজ ২১ জুন হতে বাজারজাত শুরু হবে। এতে থাকবে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম অথবা ২৯ জুলাইয়ের পর উইন্ডোজ ১০ উন্মুক্ত হলে তা হালনাগাদ করে নেওয়ার সুযোগ। সি সিরিজ ছাড়াও এল, এস এবং রেডিয়াস সিরিজে নতুন পণ্য বাজারে ছাড়ছে তোশিবা- এমনটিই জানানো হয়েছে তোশিবার পক্ষ থেকে। তোশিবা মনে করছে, গ্রাহকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি হলে তোশিবার পণ্য আরও জনপ্রিয় হবে।
This post was last modified on জুন ২০, ২০১৫ 12:48 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…