Categories: সাধারণ

মৌচাক: একটি অনবদ্য দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ রবিবার, ২৩ আগস্ট ২০১৫ খৃস্টাব্দ, ৮ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, ৭ জিলকদ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

ছবিটি দেখে কারও বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটি একটি মৌচাকের ছবি। মৌমাছি এভাবেই সমবেতভাবে চাক বানায়। তারপর মধু আহরণ করে সেই চাকে রাখে। আর আমরা সেই মধু সংগ্রহ করি।

মধু সংগ্রহের বিষয়টিও হয়তো অনেকের জানা। ধোয়া জাতীয় কিছু দিয়ে চাকের সঙ্গে থাকা মৌমাছিগুলো প্রথমে উড়িয়ে দেওয়া হয়। তারপর ওই চাকটি ভেঙ্গে একটি পাত্রে রাখা হয়। এরপর ওইসব চাক হতে চিপে মধু বের করা হয়। এভাবেই বাওয়ালীরা (যারা মধু সংগ্রহকারী) মধু সংগ্রহ করেন। আমরা জানি মধুতে বহু রোগ-বালাইয়ের প্রতিশেধক থাকে। অর্থাৎ মধু খাওয়া স্বাস্থ্যের জন্য বড়ই উপকারী। তবে ডায়াবেটিস যাদের রয়েছে তারা নিয়ম ছাড়া খেতে পারবেন না। আজকের সকালে এমন সুন্দর একটি চাকের জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।

Related Post

ছবি: citybugs.tamu.edu এর সৌজন্যে।

This post was last modified on আগস্ট ২১, ২০১৫ 12:29 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে