দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঝুলন্ত সেতুসহ এমন অনেক কিছুই রয়েছে। তবে আজ আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমি ঝুলন্ত সুইমিং পুলের গল্প! যা সকলকে বিস্মিত করেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ব্যতিক্রমি এমন একটি ঝুলন্ত সুইমিং পুল তৈরি করা হয়েছে বহুতল ভবনের ওপর। এই সুইমিং পুলে নামলে চারিদিকে এমনকি উপর ও নিচে শুধুই খোলা আকাশ। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন শহরে এমন ঝুলন্ত সুইমিং পুলের ব্যাপক সাড়া পাওয়ার পর সম্প্রতি লন্ডনেও একই ধরণের সুইমিং পুল তৈরির কাজ শুরু হয়েছে।
এরকম ঝুলন্ত সুইমিং পুল বহুতলের ওপরে তৈরি করা হচ্ছে। এমন একটি ঝুলন্ত সুইমিং পুল লম্বায় হবে ৯০ ফুট লম্বা ও গভীরতা হবে ৪ ফুট। এই ঝুলন্ত সুইমিং পুলটি তৈরি করা হবে মোটা এবং স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে। এটির এপার-ওপার দেখা যাবে। যে কারণে এই সুইমিং পুলে যারা নামবেন তাদের মনে হবে যে, তারা আকাশের মধ্যে সাঁতার কাটছেন।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, নির্মিতব্য লন্ডন শহরের প্রথম এই ফ্লোটিং সুইমিংপুলের কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে। প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে তৈরি করা হচ্ছে এই ঝুলন্ত সুইমিং পুলটি। লন্ডনের মার্কিন দূতাবাসের গা ঘেঁষেই তৈরি করা হচ্ছে এই ঝুলন্ত সুইমিং পুলটি। এই ঝুলন্ত সুইমিং পুল হতেই দেখা যাবে বিখ্যাত লন্ডন আই এবং বিগ বেন।
তবে লন্ডনে এই ফ্লোটিং সুইমিংপুলযুক্ত বহুতল ভবনে ফ্ল্যাট কিনতে হলে আপনাকে নূন্যতম খরচ করতে হবে প্রায় এক মিলিয়ন ডলার।
দেখুন ঝুলন্ত সুইমিং পুলের ভিডিও
This post was last modified on জুলাই ১০, ২০২৫ 11:30 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…