মেসেজ মুছে দিলেই জেল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কত ম্যাসেজতো জায়গা অভাবে মুছে ফেলতে হয়। কিন্তু ভাবছেন এ কোন ভৌতিক দেশের নিয়ম এটি? মেসেজ মুছে দিলেই জেল!

সঙ্গীকে ক্ষণে ক্ষণে একান্ত বার্তা পাঠান কিংবা ভালবাসার প্রস্তাব পাঠান সহকর্মীকে। অথবা মোবাইল অ্যাপের মেসেজিংয়েই কি সেরে ফেলেন খুব গোপনীয় বিজনেস ডিল? এ সব বার্তাই আবার মুছে দেন? কিন্তু এসব ম্যাসেজ ডিলিট করার কথা ভুলে যান। আর যদি করেও থাকেন তাহলে আপনার রেহায় নাই! সোজা জেল। নাগরিকদের এসব গোপন মেসেজ পড়তে পারবে সরকার। নব্বই দিন পর্যন্ত ডিলিট করা যাবে না এ ধরনের অ্যাপের কোনও রকম মেসেজ। এমনই নীতি চালুর প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। প্রস্তাবিত এমন নীতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

মূলত নাগরিকদের গোপন বার্তায় নজরদারি চালাতে নয়া নীতি চালুর প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতর।

Related Post

প্রস্তাবিত নয়া নীতিতে রয়েছে ব্যক্তিগত বার্তায় সরকারি নজরদারি হোয়াটস অ্যাপ, হ্যাঙ আউট, স্ন্যাপ চ্যাট, ই-মেল ও আই মেসেজ পড়তে পারবে সেদেশের সরকার। ৯০ দিন ডিলিট করা যাবে না কোনো মেসেজ। আবার চাইলে মেসেজ পড়তে দিতে হবে নিরাপত্তা এজেন্সিকে। নির্দিষ্ট সময়ের আগে মেসেজ ডিলিট করে দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি জেলও হতে পারে।

এই নয়া নীতি নিয়ে সব নাগরিকের মতামত চাওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর ২০১৫-র মধ্যে মতামত জানাতে হবে নাগরিকদের। কিন্তু এমন একটি নীতির বিরুদ্ধে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। শেষ তক কি হয় সেটিই এখন দেখার বিষয়।

This post was last modified on সেপ্টেম্বর ২৩, ২০১৫ 10:16 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…

% দিন আগে

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে