দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সবখানেই সব ধরনের প্রতিযোগিতা দেখা যায়। তাহলে কারাগারে কোনো প্রতিযোগিতা হলে দোষের কী? ঠিক তাই, এবার কারাগারে অনুষ্ঠিত হলো সুন্দরী প্রতিযোগিতা!
সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো ব্রাজিলের রিও ডি জেনেরা শহরের জেলখানায়। ‘কারা সুন্দরী ২০১৬’ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরা শহরের জেল কর্তৃপক্ষ। ২৬ নভেম্বর হয়ে গেরো এর চূড়ান্ত পর্ব। সেখানে নারী বন্দিরা স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেন। প্রতিযোগিতার নাম দেওয়া হয়- ‘মিস তালাভিরা ব্রুস ২০১৬’।
এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ৯ জন সুন্দরীকে পেছনে ফেলে সেরা মুকুট জিতে নেন মিসেল নিরি রেঙ্গল। একটি ডাকাতি মামলায় ৩৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন মিসেল। মিসেলের বয়স এখন ২৭।
জয়ী হওয়ার পর মিসেল মিডিয়াকে তার এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই প্রতিযোগিতাটি আমার কাছে সম্মানের। এখন নিজেকে একজন পরিপূর্ণ নারী হিসেবে মনে হচ্ছে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি শিখতে পেরেছি যে, কিভাবে জেলে থেকেও নিজেকে একজন নারী হিসেবে উপলব্ধি করা সম্ভব।
উল্লেখ্য, ব্যতিক্রমী এই সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীদের মেকআপ হতে শুরু করে পোশাক নির্বাচন, এমনকি হেয়ার স্টাইলের মতো কাজগুলোও করেছে কারাগারের স্বেচ্ছাসেবকরাই। প্রতিযোগিতার সময় উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং ১০ জন বিচারক। এই প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী ক্যারল নাকামুরা। প্রতিযোগিতা উপলক্ষে কারাগারটিতে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা।
This post was last modified on নভেম্বর ২৭, ২০১৫ 11:37 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…