দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও মডেলিং নামছেন জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা পূর্ণিমা। দীর্ঘ প্রায় তিন বছর পর আবার বিজ্ঞাপনচিত্রের মডেল হতে চলেছেন তিনি।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, আগামী মাস হতে পূর্ণিমাকে ক্রোকারিজের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে। যদিও এই ক্রোকারিজের নাম এখনও প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে পূর্ণিমা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রায় তিন বছর পর আবারও বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছি। এই কাজটি কিছুদিন আগেই শেষ করেছিলাম।’ এটি নির্মাণ করেছেন আকাশ। আবার বিজ্ঞাপনচিত্রটিতেও পূর্ণিমার বিপরীতে তিনিই অভিনয় করেছেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্যদিয়ে চিত্রনায়িকা হিসেবে পূর্ণিমার যাত্রা শুরু হয়েছিল। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো- ‘মনের মাঝে তুমি’, ‘প্রেমের নাম বেদনা’, ‘হৃদয়ের কথা’ প্রভৃতি। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে পূর্ণিমা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
This post was last modified on নভেম্বর ২৬, ২০১৫ 11:34 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…