দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ বিজ্ঞানীরা এবার উদ্ভাবন করলেন ‘লিপ রিডিং’ প্রযুক্তি! এই প্রযুক্তির মাধ্যমে মানুষের ঠোঁট নড়া দেখে সে কি বলছে তা জানা যাবে!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ব্রিটিশ বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যাতে মানুষের ঠোঁট নড়া দেখে সে কি বলছে তা জানা যাবে।
ব্রিটিশ ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা বলেছেন, তাদের এই ‘লিপ রিডিং’ প্রযুক্তি অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় খুবই সহায়ক ভূমিকা রাখবে।
মানুষের কথা বলার দৃশ্য যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, তখন সেই ফুটেজ বিশ্লেষণ করেই এই প্রযুক্তি বের করে ফেলতে পারবে, তারা আসলে কি বলছিল।
গবেষকরা মনে করছেন, কেবল অপরাধ দমনে নয়, এই প্রযুক্তি সাংবাদিকদেরও বিরাট কাজে আসবে। যারা ‘সেলিব্রেটিদের’ খবরের পেছনে ঘুরে, তাদের জন্য এটা হতে পারে এক বিরাট হাতিয়ার!
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ‘লিপ রিডিং’ বিশেষজ্ঞরা বর্তমানে ‘পি’ এবং ‘বি’ এর মতো ধ্বনির মধ্যে তফাৎ করতে পারেন না। তবে নতুন এই প্রযুক্তিটি নাকি ‘ঠোঁট নড়া’ দেখেই সঠিকভাবে বলতে পারবে মানুষ কখন ‘পি’ বা ‘বি’ বলছে সেটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযুক্তিটি এক সহায়ক হবে- এমনটিই বিজ্ঞানীরা ধারণা করছেন।
This post was last modified on মার্চ ২৬, ২০১৬ 8:07 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…