পানিতে ডোবে না পৃথিবীর প্রথম এক ব্যতিক্রমি মোবাইল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ব্যবহারকারীদের প্রধান দুশ্চিন্তা হলো তাদের ফোনটি পানিতে পড়ে গেলে কী হবে? তবে এবার এমন এক মোবাইল পাওয়া গেছে যা পানিতে ডোবে না!

আমাদের জানা আছে, ইলেকট্রনিক্সের দুনিয়ায় অনেক যন্ত্রেরই ওয়াটার রেজিস্ট্যান্ট সংস্করণ তৈরি করা সম্ভব হলেও, ওয়াটার রেজিস্ট্যান্ট মোবাইল কোনও কোম্পানি তৈরি করে উঠতে পারেনি। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ এমনটাও মনে করতেন যে, ওয়াটার রেজিস্ট্যান্ট মোবাইল তৈরি প্রকৃতপক্ষে তাত্ত্বিকভাবেই সম্ভব নয়। তবে এবার সেই মতবাদকে ভুল প্রমাণিত করেছেন এক ভারতীয় যুবক। বেঙ্গালুরুতে জন্ম নেওয়া প্রশান্ত রাজ উরস তৈরি করেছেন এমন মোবাইল, পানি যার বিন্দুমাত্র ক্ষতিও করতে পারে না। এমনকী পানিতে পড়ে গেলে এই মোবাইল ডুববেও না!

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে কমেট কোর নামে একটি কোম্পানি পরিচালনা করেন প্রশান্ত। সেই কোম্পানির মাধ্যমেই তৈরি করা হয় এই মোবাইল, যা পানিতে পড়ে গেলেও ডু‌বে যাওয়ার পরিবর্তে ভাসতে থাকে। এই মোবাইলটির ডিজাইন করেছেন প্রশান্ত নিজেই।

Related Post

বিশেষ এই ফোনটিতে রয়েছে:
১৬ মেগাপিক্সেল ক্যামেরা
৪.৭ ইঞ্চির স্ক্রিণ
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ ২ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর
৪ জিবি র‌্যাম।

কালো, সাদা ও সোনালি রং-এর ভার্সান পাওয়া যাবে নতুন এই ফোনটির। দাম পড়বে ১৬ হতে ২০ হাজারের মধ্যে। তবে এখনও বাজারে ছাড়া হয়নি মোবাইলটি। অনলাইন শপিং-এর মাধ্যমে ফোনটির বুকিং এখন থেকেই শুরু হয়েছে।

সমগ্রবিশ্বের মোবাইল ব্যবহারকারীই এই খবরে আনন্দিত বোধ করছেন। কারণ হলো ফোন পানিতে ডোবার দুশ্চিন্তা হতে এতোদিনে মিলতে চলেছে জনগণের মুক্তি। সেজন্য গ্রাহকরা ধন্যবাদ জানাচ্ছেন প্রশান্তকে।

This post was last modified on জানুয়ারি ২৫, ২০২২ 9:54 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে