দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের চিত্র নায়িকা বর্তমানে গুণী অভিনেত্রী সুজাতা অনেকদিন ধরেই পর্দার আড়ালে রয়েছেন। এক সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী আবার অভিনয়ে নিয়মিত হতে চান।
এক সময় চলচ্চিত্রে বিরতিহীনভাবেই অভিনয় পর অনেকদিন ছোটপর্দায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। এরপর হঠাৎ যেনো নীরব হয়ে যান তিনি। অনেকটা ছুটির আমেজেই সময় কাটছে তার।
নীরব থাকার পর তিনি আবারও চলচ্চিত্রে এবং নাটকে অভিনয়ে নিয়মিত হতে চান। যদিও মাঝে মাঝে কিছু চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। তবে তাতে তৃপ্ত নন কিংবদন্তী এই অভিনেত্রী। আর তাই তিনি অভিনয়ে নিয়মিত হতে চান। সে কারণে চলচ্চিত্রের ও নাটকের নির্মাতাদের কাছে বিশেষ অনুরোধ করেছেন যদি তাকে নিয়ে কাজ করার সুযোগ থাকে তাহলে অবশ্যই যেনো তার চরিত্রানুযায়ী কাজ করার সুযোগ দেওয়া হয়।
সুজাতা বলেছেন যে, ‘একটা সময় প্রতিদিনই শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছি। তবে এখন সেই বয়সও নেই, আবার সময়ও নেই। কিন্তু কাজ করার মতো প্রবল ইচ্ছে রয়েছে আমার। শারীরিকভাবেও আমি সুস্থ। তাই অবসরকে ছুটি দিয়ে কাজে নিয়মিত হতে আগ্রহী আমি।’
তাঁর ওই বক্তব্যের পর দর্শকরা মনে করছেন হয়তো খুব শীঘ্রই তাঁকে আবার বড় বা ছোট পর্দায় দেখা যাবে। গুণি এই অভিনেত্রীকে দর্শকরা আবারও দেখতে পাবেন সে আশায় করা হচ্ছে।
This post was last modified on জানুয়ারি ৩, ২০১৭ 10:12 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…