দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত গার্মেন্টস কর্মী শাহীনা ও রোখসানার দুই শিশু সন্তান যথাক্রমে রবিন ও সিয়ামকে ৫ লাখ টাকা দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল ২১ মে ট্রাস্ট ব্যাংক ঢাকা সেনানিবাস শাখায় এই দুই শিশুর হাতে ৫ লাখ টাকা তুলে দেন র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক লে.কর্নেল জিয়াউল আহসান। এ সময় নৌবাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক ক্যাপ্টেন এম সোহায়েল উপস্থিত ছিলেন। প্রত্যেক শিশুকে দেয়া আড়াই লাখ করে টাকা তাদের নামে ট্রাস্ট ব্যাংকে স্থায়ী আমানত করে রাখা হয়।
লে.কর্নেল জিয়াউল আহসান জানান, সাভারে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য বিজিএমইএ র্যাবকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়। এই টাকা ওই দুই শিশু সন্তানকে দেয়ার সিদ্ধান্ত নেয় র্যাব।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের পর ধ্বংসস্তূপ থেকে রোখসানার স্বামী ইমরান মন্ডলের মরদেহ উদ্ধার হলেও রোখসানার লাশ এখনও শনাক্ত হয়নি। রোখসানার একমাত্র সন্তান সিয়ামকে আড়াই লাখ টাকা দেয়া হয়। মরদেহ খুঁজে পাননি উদ্ধারকর্মীরা। অপরদিকে কুষ্টিয়ার শাহীনাকে ভবন ধসের ৫ম দিন জীবিত উদ্ধারে ২২ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধার করতে গিয়ে আগুন লেগে যায়। ওই ঘটনায় উদ্ধারকারী কায়কোবাদ পরে মারা যায়। পরের দিন শহীনার লাশ উদ্ধার করা হয়।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আরো জানান, ব্যাংকে স্থায়ী আমানত করার সময় রবিনের পক্ষে তার খালা ও খালু এবং সিয়ামের পক্ষে তার চাচা ও চাচী উপস্থিত ছিলেন। স্থায়ী আমানত থেকে প্রতি মাসে রবিন ও সিয়ামের অভিভাবকেরা আড়াই হাজার টাকা করে লভ্যাংশ পাবেন। শিশু দুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মূল টাকা অন্য কেও তুলতে পারবেন না এবং তারা লভ্যাংশ পেতে থাকবে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তারা ওই টাকা হাতে পাবে বলে জানানো হয়েছে। খবর বিভিন্ন অনলাইন পত্রিকা সূত্রের।
This post was last modified on মে ২২, ২০১৩ 4:05 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…