লিফটে চেপেই যাওয়া যাবে চাঁদে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চাঁদের যাওয়ার স্বপ্ন অনেকের রয়েছে। বিশেষ করে যারা বিজ্ঞানের প্রতি বেশি আসক্ত তারা স্বপ্ন দেখতেই পারেন। তবে এক ভারতীয় ছাত্রের আবিষ্কার লিফটে চেপেই যাওয়া যাবে চাঁদে। নাসা ওই ছাত্রের আইডিয়াকে পুরস্কৃত করছে।

ভারতীয় ওই ছাত্র একেবারে চাঁদে যাওয়ার স্বপ্নকে সত্যি করেই ছাড়লো! সাই কিরণ নামে ১৮ বছরের ওই ছাত্র চাঁদে যাওয়ার স্বপ্ন সত্যি করার উপহার হিসেবে পুরস্কার দেবে খোদ নাসা। Nasa Ames Space Settlement Contest-এ কিরণ দ্বিতীয় স্থান পেয়েছে।

চাঁদে যাওয়ার জন্য চাঁদ হতে পৃথিবী পর্যন্ত একটি লিফট বানানোর প্রস্তাব উপস্থাপন করেছে এই ভারতীয় যুবক সাই কিরণ। যাতে করে চাঁদে যাতায়াত মানুষের পক্ষে সহজ হয়। প্রতিবছর NASA, San Jose State University এবং National Space Society (NSS) মিলে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সেখানে অংশগ্রহণ করে পুরো বিশ্বের স্কুল-ছাত্ররা। অংশগ্রহণকারী ছাত্রদের ব্যাখ্যা করতে বলা হয়, যে কোন কোন পদ্ধতিতে মানুষের চাঁদে গিয়ে বসতি বানানো সম্ভব।

Related Post

এই প্রতিযোগিতার কথা শোনার পর হতেই এ বিষয়ে পড়াশোনা করতে শুরু করে সাই কিরণ। ২০১৩ হতে এই নিয়ে গবেষণাও করে সে। এমনকি একটা আস্ত থিসিসও লিখে ফেলে বিষয়টির ওপর। যার শিরোনাম হলো ‘Connecting Moon, Earth and Space’, যেখানে সে ব্যাখ্যা করেছে কিভাবে লিফটের মাধ্যমে মানুষকে এই পৃথিবী হতে চাঁদে নিয়ে যাওয়া সম্ভব। শুধুমাত্র চাঁদে যাওয়াই নয়, সেখানে বিনোদনের কি ব্যবস্থা থাকতে পারে, কিভাবে সরকার চালানো যেতে পারে, সেসব ব্যাখ্যাও দিয়েছে ১৮ বছরের এই ছাত্র। সে বলেছে, ওই লিফটের দৈর্ঘ্য হবে ৪০,০০০ কিলোমিটার। সেই লিফটটি চাঁদে বা পৃথিবীর গায়ে আটকে থাকবে।

সত্যি বলতে, এমন অনেক আইডিয়া হয়ত অনেকের মাথায় এসেছে। তবে প্রযুক্তিগত ব্যাখ্যার অভাবে সেটা কখনও খাতায়-কলমে বোঝানো সম্ভব হয়ে ওঠেনি। আজ সেটিই করে দেখালো ভারতের চেন্নাইয়ের সাই কিরণ নামের ওই যুবক।

This post was last modified on এপ্রিল ৬, ২০১৭ 8:38 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে