দ্বিতীয় দফায় গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় দফায় বৃদ্ধিকরা গৃহস্থালি গ্যাসের মূল্যবৃদ্ধিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল (রবিবার) বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

এই রায়ের পরিপ্রেক্ষিতে এখন হতে আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের নিকট হতে এক চুলার জন্য ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা নিতে হবে। ১ আগস্ট হতে নির্ধারিত এই দাম বহাল রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশ পত্রিকাতে বিজ্ঞপ্তি আকারে জনগণকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি)।

গত ২৮ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। এই আদেশটি স্থগিত চেয়ে আবেদন করে বিইআরসি। গত ৩০ মে সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দিয়ে ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় ওই দিন বিষয়টি শুনানির জন্য উঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে চেম্বার বিচারপতির দেওয়া এই স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ। তাছাড়া গ্যাসের দাম বৃদ্ধি প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতেও বলা হয়।

Related Post

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। ওই গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় ১ মার্চ এবং ২য় দফায় ১ জুন হতে দাম বাড়ার কথা বলা হয়। বিইআরসির আদেশ অনুযায়ী মার্চ হতে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (পূর্বে ছিল ৬০০) এবং দুই চুলার জন্য ৮০০ টাকা (পূর্বে ছিল ৬৫০) বিল দেওয়ার কথা বলা হয়। অপরদিকে জুন হতে এক চুলার জন্য ৯০০ এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দেওয়ার কথা বলা হয়। ওই গণবিজ্ঞপ্তিটির বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের কনজ্যুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিট করেন আদালতে।

This post was last modified on জুলাই ৩১, ২০১৭ 8:55 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে