দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী বহুল আলোচিত গেম ‘ব্লু হোয়েল’ গেম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ‘ব্লু হোয়েল’ গেমসহ এই জাতীয় সকল অনলাইন গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই ‘ব্লু হোয়েল’ গেম নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে এক অস্থিরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দেশের তরুণ তরুণীর মৃত্যু ঘটেছে এই ‘ব্লু হোয়েল’ গেম খেলে। আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ‘ব্লু হোয়েল’ গেমসহ এ জাতীয় সকল অনলাইন গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ‘ব্লু হোয়েল’ গেমসহ এই জাতীয় সকল অনলাইন গেম বন্ধের কেনো নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ আজ (সোমবার) এই রুল জারি করেছে।
আদালতে রিট আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো: হুমায়ন কবির পল্লব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আত্মহত্যায় প্ররোচণা দেওয়া ‘ব্লু হোয়েল’ গেমসহ এই জাতীয় সকল অনলাইন গেম বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নূর আলম সিদ্দিকীসহ ৩ জন আইনজীবী গতকাল (রবিবার) একটি রিট করেন হাইকোর্টে।
উল্লেখ্য, ‘ব্লু হোয়েল’ গেম অত্যন্ত ভয়াবহ একটি গেম। এই খেলার সর্বশেষ ধাপ হলো আত্মহত্যা করা। অর্থাৎ গেম শেষ করতে হলে প্রতিযোগীকে অবশ্যই আত্মহত্যা করতে হবে। তবে এই গেমের শেষ ধাপে যাওয়ার পূর্বেই খেলোয়াড়ের মৃত্যু ঘটতে পারে। এই গেমটি কী, কে এটি তৈরি করেছে এবং এটি থেকে কিভাবে সতর্ক হওয়া যায় সে বিষয়ে জানতে হলে পড়ুন “আপনি কীভাবে চিনবেন ‘ব্লু হোয়েল’ আসক্তদের? সাবধান হোন এই বিপদজনক গেম থেকে”।
This post was last modified on অক্টোবর ১৬, ২০১৭ 8:21 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…