দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকার চিন্তায় ডুবে থাকা মানুষই ফেসবুকে আসক্ত হয় বেশি। সম্প্রতি এক গবেষণা রিপোর্টে এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
টাকার চিন্তায় যারা শয়নে-স্বপনে মশগুল থাকেন, তারাই ফেসবুকে সবথেকে বেশি সময় অতিবাহিত করেন। গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য।
জার্মানির রুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ফিলিপ ওজিমেকের মত হলো, “পার্থিব ভাবনায় বুঁদ মানুষরা সাধারণের তুলনায় বেশি সময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটান। ফেসবুকে বেশি সংখ্যক বন্ধু জোগার করার ঝোঁক হতেই তারা এমনটি করে থাকেন। বন্ধুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকার কায়েম করার মানসিকতাও বৃদ্ধি পায় তাদের মধ্যে।” গবেষণালবদ্ধ তথ্য আরও বলছে যে, ফেসবুকে অন্যদের সঙ্গে নিজের তুলনা করাও বস্তুবাদী মানুষের স্বভাব।
গবেষক দলের আরেক গবেষখ ফিলিপ ওজিমেক মনে করেন, “পার্থিব দুনিয়ার মানুষদের কাছে সামাজিক অবস্থান পরিমাপ করার একমাত্র দাড়িপাল্লা হলো ফেসবুক। তাই লাখ লাখ প্রোফাইলের কোটি কোটি তথ্য, সবকিছুই বিনামূল্যে পাওয়া সম্ভব হচ্ছে ফেসবুকে।”
গবেষকরা প্রাথমিক পর্যায়ে ২৪২ জন ফেসবুক ব্যবহারকারীর মধ্যে একটি প্রশ্নপত্র বিলি করেন। সেই প্রশ্নের উত্তরে দেখা যায় অতিমাত্রায় ফেসবুক ব্যবহারকারীরা বেশিরভাগ সময় ফেসবুকের বন্ধুদের সঙ্গে নিজের সামাজিক অবস্থানের তুলনা করছেন। এরপর দ্বিতীয় পর্যায়ে আরও ২৮৯ জনের মধ্যে সেই প্রশ্নপত্রই ছড়িয়ে দিয়ে গবেষণা চালান গবেষক এবং লেখক ওজিমেক। সেখানেও একই ফলাফল পাওয়া যায়।
ওই সমীক্ষা হতে গবেষকরা বোঝার চেষ্টা করেন যে, ফেসবুক ব্যবহারের মাধ্যমে একজন মানুষ তার লক্ষ্য ও ধনবান হওয়ার আকঙ্খাকে কীভাবে চরিতার্থ করেন সেই বিষয়টি।
সমীক্ষাপত্রে গবেষক ওজিমেক জানিয়েছেন,”জীবনের আরও বাকি কাজের মতোই ফেসবুক ব্যবহারও যেনো মানুষের দৈনন্দিন কাজে পরিণত হয়েছে। এখানে মানুষ প্রতিটি মানুষকে ডিজিটাল অবজেক্ট হিসেবেই বিচার করে থাকে। সে কারণেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ফেসবুক বাসিন্দাদের সঙ্গে নিজের তুলনা করেন মানুষরা।”
This post was last modified on ফেব্রুয়ারি ৩, ২০২১ 11:21 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…