The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Alif Ahsan's new song 'Miner Makhe Tumi'

এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজুয়াল নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান এবং সিফাত নিলয়

The Dhaka Times Desk বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আহসান নতুন ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন। এর নাম দেওয়া হয়েছে ‘মনের মাঝে তুমি’।

আলিফ আহসানের নতুন গান ‘মনের মাঝে তুমি’ 1

খুব ছোটবেলা থেকেই গানের নেশা ছিলো আলিফ আহসানের। বাবা-মায়ের প্রেরণায় ছোট থাকতেই গানের স্কুলে যাওয়ার সুযোগ হয় তার। দেশের বাইরে লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে এতোদিন গান নিয়ে তেমন কিছুই করার সুযোগ হয়ে ওঠেনি তার। লেখাপড়ায় খানিক অবসরে এবার ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করলেন আলিফ আহসান।

গানগুলোর সুর এবং সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। আলিফ হাসানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে এতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান এবং মিতা ফারহানা।

এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজুয়াল নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান এবং সিফাত নিলয়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবে রয়েছেন আলিফ আহসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিনসহ আরও অনেকেই।

নতুন অ্যালবাম নির্মাণ সম্পর্কে আলিফ আহসান বলেন, আমি কোনো প্রাতিষ্ঠানিক গায়ক নয়, গাইতে গাইতে গায়েন, মৌলিক গানের কথাগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করে। রাতে আমার ঘুম কেড়ে নিচ্ছিলো। তাই সাহস করেই গানগুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করবার একটা চেষ্টা।

এই বিষয়ে তরুণ নির্মাতা ইনজাম হাসান বলেছেন, গানগুলোর কথায় ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। সেই গল্পকে মাথায় রেখেই ভিজুয়াল নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ভালোবাসা দিবসে একটি গান প্রকাশ করা হয় ইউটিউবে। মার্চ মাসে ডিজিটাল শেয়ারিং ব্যবহার করে ফেসবুকে ও ইউটিউবে পুরো অ্যালবামের গানগুলো দেখতে পারবেন দর্শক-শ্রোতারা এমনটি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এ এ এফ ফিল্মস।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish