The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Imtu Ratish will be seen in the new serial

উপস্থাপনার বাইরে অভিনেতা হিসেবে দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালে চরিত্রে জামাই সোহেল নামে তিনি সবখানে পরিচিতিও পেয়েছিলেন

The Dhaka Times Desk দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালের জামাই সোহেল চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন ইমতু রাতিশ। এবার তাকে নতুন সিরিয়ালে দেখা যাবে।

নতুন সিরিয়ালে দেখা যাবে ইমতু রাতিশকে 1

দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালের জামাই সোহেল চরিত্রে অভিনয় করে আলোচনায় চলে আসেন ইমতু রাতিশ। এবার তাকে নতুন সিরিয়ালে দেখা যাবে। উপস্থাপনার বাইরে অভিনেতা হিসেবে দীপ্ত টিভির ‘পালকি’ সিরিয়ালে চরিত্রে জামাই সোহেল নামে তিনি সবখানে পরিচিতিও পেয়েছিলেন। ২০১৫ সালে ওই সিরিয়ালটি শুরু হয়ে ২০১৮ সালের এপ্রিলে গিয়ে শেষ হয়। ৭৩৭ পর্বে প্রচারিত ‘পালকি’র পর নতুন সিরিয়ালে অভিনয় করছেন ইমতু রাতিশ।

নতুন এই মেগা সিরিয়ালটির নাম ‘ইষ্টি কুটুম’। ইমতু চ্যানেল আই অনলাইনকে বলেন, ২ বছর পর আবারও নতুন সিরিয়ালে কাজ করছি। দীপ্ত টিভির ‘পালকি’ দিয়ে অনেক পরিচিতি পেয়েছি। দেশের বিভিন্ন স্থানে কাজের সুবাদে গেলে সবাই আমাকে পালকির ‘জামাই সোহেল’ নামে ডাকেন। ওই কাজটি দিয়ে প্রচুর ফিডব্যাকও আমি পেয়েছি। এতোদিন বিষয়টি বেশ উপভোগও করেছি। নতুন করে আবার সিরিয়ালে কাজ করছি। সংবাদ মাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি।

‘ইষ্টি কুটুম’ ৩টি পরিবারের গল্পে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন ইমতু রাতিশ। তিনি এই বিষয়ে বলেন, গ্রামীণ গল্প ও পারিবারিক সেন্টিমেন্ট থাকছে এই ‘ইষ্টি কুটুম’-এ। তাছাড়া ভরপুর কমেডি তো সেই সঙ্গে থাকছেই। পালকি এক ফরম্যাটের সিরিয়াল এটা আরেক ফরম্যাটে নির্মিত হচ্ছে। বর্তমানে এর শুটিংও চলছে। আগামী জানুয়ারি হতে সপ্তাহে ৩ দিন একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে এই সিরিয়ালটি।

জানা গেছে, ‘ইষ্টি কুটুম’ রচনা করেছেন জাকির হোসেন উজ্জল এবং পরিচালনা করছেন আল হারুন। এই নাটকে অনান্য চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ, আনিসুর রহমান মিলন, প্রাণ রায়, নাজিরা মৌ, অ্যানি খান, তাসনোভা তিশা, মৌরি সেলিম প্রমুখ।

জানা গেছে, এ সিরিয়ালের বাইরে নিয়মিত খণ্ড নাটকে কাজ করে চলেছেন ইমতু রাতিশ। তাছাড়াও একটি বেসরকারি টিভিতে ৩টি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। ইমতু জানালেন, অনুষ্ঠান ৩টি হচ্ছে কমেডি শো মামা ভাগ্নের বৈঠক, সিনে হিটস ও মজার টিফিন চাই।

ইমতু রাতিশ বলেন, আমার ৩টি শোই নিয়মিত প্রচার হচ্ছে। ভালো সাড়াও পাচ্ছি। ইতিমধ্যেই দুটিই শো-ই টিআরপি শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish