All illegal handsets in the country will be closed at the beginning of next year

The Dhaka Times Desk আগামী বছরের শুরুতেই অবৈধ এবং নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধে প্রযুক্তি বাস্তবায়ন শুরু করতে চলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি। যে কারণে আগামী বছরের শুরুতেই বন্ধ হতে চলেছে দেশের সকল অবৈধ হ্যান্ডসেট।

নতুন এই প্রযুক্তিটি কার্যকর করা হলে গ্রাহকের হাতে থাকা অবৈধ হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিমই চলবে না। ২০১২ সালে উদ্যোগ নেওয়ার প্রায় ৮ বছর পর এই নতুন প্রযুক্তি বাস্তবায়ন করতে চলেছে নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসি।

এই বিষয়ে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘সরকার পূর্বেই এমন বার্তা দিয়েছিল। চলতি বছরের অক্টোবরের মধ্যে এটি চালুর কথাও ছিলো। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেরি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘সফটওয়ার উন্নয়নের দরপত্র প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুর দিকে এটি বাস্তবায়িত হবে আশা করি।’

Related Posts

ইতিপূর্বে গত বছরের জুলাইয়ে টেলিকম ওয়াচডাগ এই সংক্রান্ত একটি পাবলিক নোটিশও জারি করেছিল। তখন গ্রাহকদের মোবাইল ডিভাইসের আইএমইআই নম্বর বিটিআরসির সঙ্গে নিবন্ধিত কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিলো।

বিটিআরসির মতে, গত তিন বছরে ফোন আমদানিকারক, অপারেটর ও বাংলাদেশী মোবাইল নির্মাতাদের তথ্য নিয়ে ১১৮.২২ মিলিয়ন আইএমইআই নম্বর একটি ডাটাবেজে যুক্তও করা হয়।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী জানা যায়, কোনো আইএমইআই যদি অনিবন্ধিত থাকে, তাহলে বুঝতে হবে সেটি নকল এবং তা অবৈধভাবে দেশে আনা হয়েছে। যে কেও *#০৬#-এ ডায়াল করেই মোবাইলের পর্দায় তার হ্যান্ডসেটের আইএমইআই নম্বর খুঁজে পেতে পারেন।

সেটি নিবন্ধিত কিনা জানতে হলে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে মেসেজ সেন্ট করতে হবে। তখন ফিরতি এসএম এসের মাধ্যমে সেই সেটটি নিবন্ধিত কি না সেটি জানা যাবে।

তবে দেশে অবৈধভাবে আমদানীকৃত সেটের ক্ষেত্রে এটি হলেও যে সব গ্রাহকরা বিদেশ হতে তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে উপহার হিসেবে পাওয়া সেটগুলো কিভাবে নিবন্ধিত করা যায় সেই বিষয়ে নিয়ন্ত্রণক সংস্থা বিটিআরসি অবশ্য কিছুই জানাইনি। কিংবা নিয়ম করার আগে অর্থাৎ পুরোনো সেটগুলোও যাতে বর্তমানে নিবন্ধিত করা যায় সেই বিষয়টিও মাথায় আনার জন্য গ্রাহকরা দাবি জানিয়েছেন।

Things to do to prevent Corona virus

# stay at home all the time.
# Follow the rules and use mask when going out for emergency.
# three-layer surgical mask can be washed if desired.
# wash clothes after coming home from outside. Or hang it without shaking for at least four hours.
# Wash hands thoroughly (for at least 20 seconds) with soap or liquid before coming outside.
# plastic PPE or eyes, mouth, head after single use

Of course it can be washed thoroughly with detergent and dried.
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# Use a head cap that completely covers the hair.
# Those who have sneeze cough should follow all the rules promulgated by the government. Also, wash hands as directed before and after handling food items, keys, switches, mice, remote controls, mobiles, watches, computer desks, TVs, etc. and after using the bathroom. Those who have dry hands use Moisture after washing their hands. Soap or hand liquid can be used. Why can this virus remain in the crackle (cracked part) of dry hands? Avoid using highly alkaline soaps or detergents.

This post was last modified on অক্টোবর ২৬, ২০২০ 3:39 pm

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago