Education and culture

Urgent instructions about secondary school classes

The Dhaka Times Desk করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যেই ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন‌্য প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। ৩০ কার্যদিবসের মধ্যে তা শেষও করা হবে। শিক্ষার্থীদের এক সপ্তাহ পর পর অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে সেটি জমা দিতে হবে।

করোনা পরিস্থিতিতে স্থানান্তরিত শিক্ষার্থীরা নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠান হতে অ্যাসাইনমেন্ট সংগ্রহ এবং জমা দিতে পারবেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সময় অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু জানিয়েও দেবে।

গত সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনাও জারি করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে এই নির্দেশনাটি প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে যে, যেহেতু করোনার সংক্রমণ রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যক্ষ পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সংসদ টেলিভিশনে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ প্রোগ্রামের মাধ্যমে পাঠদান ও স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন পাঠদান এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বিগত করোনাকালিন সময় হতে।

আবার শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে পাঠদান কর্মসূচি অব্যাহত রেখেছেন। এরকম নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কতোটুকু শিখেছে তা মূল্যায়ন করার ব্যবস্থাও করা হচ্ছে। তবে এই মূল্যায়ন যেনো তাদের ওপর মানসিক এবং শারীরিক কোনো চাপ সৃষ্টি না করে।

শিক্ষক এবং শিক্ষার্থীরা যেনো তাদের পাঠ অগ্রগতি এবং দুর্বলতা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন, সেজন্যই সার্বিক দিক বিবেচনা করে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো:

১। এনসিটিবি কর্তৃক নির্ধারিত মাধ্যমিক পর্যায়ের জন্য ৩০ কর্ম দিবসের সিলেবাস অনুসরণ করতে হবে। এই সিলেবাস www.dshe.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশও করা হবে।

২। এনসিটিবি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সহায়তায় নির্ধারিত সিলেবাস হতে অ্যাসাইনমেন্টের (নির্ধারিত কাজ) জন্য বিষয়বস্তু নির্ধারণও করেছে। বিষয়বস্তু অনুযায়ী প্রণীত অ্যাসাইনমেন্ট মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে প্রতি সপ্তাহেই পাঠানো হবে।

৩। অ্যাসাইনমেন্ট দেওয়া এবং জমা নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান শ্রেণী ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করবেন। প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীরা অনলাইনে নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্ট দেবেন এবং নেবেন।

৪। শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাসাইনমেন্ট ব্যতিত মূল্যায়ন সংক্রান্ত অন্য কো’নো কার্যক্রম (পরীক্ষা, হোমওয়ার্ক ইত্যাদি) গ্রহণ করতে পারবে না।

৫। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করবেন ও পরবর্তী শিক্ষাবর্ষে সেগুলোর ওপর বিশেষ নজর দিয়ে যথাযথ পদক্ষেপও নেবেন। প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের মূল্যায়নসহ অ্যাসাইনমেন্টগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন।

৬। করোনা পরিস্থিতির কারণে স্থানান্তরিত শিক্ষার্থীরা নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান হতে অ্যাসাইনমেন্ট সংগ্রহ এবং জমা দিতে পারবে। সেক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষার্থী তার নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৭। এই কার্যক্রম ১ নভেম্বর শুরু হবে।

৮। এইসব নির্দেশনা বাস্তবায়নে সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমন্বয় করবেন।

Things to do to prevent Corona virus

# stay at home all the time.
# Follow the rules and use mask when going out for emergency.
# three-layer surgical mask can be washed if desired.
# wash clothes after coming home from outside. Or hang it without shaking for at least four hours.
# Wash hands thoroughly (for at least 20 seconds) with soap or liquid before coming outside.
# plastic PPE or eyes, mouth, head after single use

Of course it can be washed thoroughly with detergent and dried.
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# Use a head cap that completely covers the hair.
# Those who have sneeze cough should follow all the rules promulgated by the government. Also, wash hands as directed before and after handling food items, keys, switches, mice, remote controls, mobiles, watches, computer desks, TVs, etc. and after using the bathroom. Those who have dry hands use Moisture after washing their hands. Soap or hand liquid can be used. Why can this virus remain in the crackle (cracked part) of dry hands? Avoid using highly alkaline soaps or detergents.

This post was last modified on অক্টোবর ২৮, ২০২০ 3:43 pm

Staff reporter

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% days ago

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% days ago

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% days ago

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% days ago

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% days ago

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% days ago