The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

'Tok Ayabar Tei Neha' is releasing on March 21.

The Dhaka Times Desk রেকর্ড পরিমাণ অর্থাৎ ১০০টি হলে ২১ মার্চ মুক্তি পাচ্ছে সাহারা-জায়েদ খান অভিনীত রাজু চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘তোকে ভালোবাসতেই হবে’।


Bangla Movie

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, এই ছবিটি ২১ মার্চ ঢাকাসহ সারা দেশের ১০০টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাবে। এ ছবিতে সাহারা-জায়েদ খান ছাড়াও আরো অভিনয় করেছেন রিনা খান, গাঙ্গুয়া, ইলিয়াস কোবরা, শাহীন খান প্রমুখ।

পুরো ছবিটিই লাভ অ্যাকশনের। ভালোবাসার যত রকম পাগলামী আছে সবই রয়েছে এই ছবিতে। আশা করা হচ্ছে ছবিতে সাহারার ভালোবাসার জন্য জায়েদের পাগলামী দর্শকের ভালো লাগবে।

Bangla Movie-2

ছবিটির সঙ্গীত পরিচালনায় ছিলেন শওকত আলী ইমন। মোট ৫টি গান নিয়ে নির্মাণ হয়েছে এই ছবিটি। ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি ঢাকাসহ দেশের বাইরেও বিভিন্ন দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রযোজনা সংস্থা মনে করছে, এই প্রজন্মের কাহিনী নিয়ে নির্মিত ‘তোকে ভালোবাসতেই হবে’ ছবিটি দর্শকদের মন জয় করতে সমর্থ হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

1 টি মন্তব্য
  1. Rakib Rahman বলেছেন

    tore valobaissha amr ki hoibo …।আবাল marka chele >:(

en_USEnglish