The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

The labor market is easing in the UAE

The Dhaka Times Desk সাম্প্রতিক সময়ে নানা কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের শ্রম বাজার সঙ্কুচিত হয়ে পড়েছিল। সেটি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। আর এর অংশ হিসেবে আমিরাতে শ্রম বাজার সহজ হচ্ছে এমন আভাস পাওয়া গেছে।

UAE labor market easier

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এই বার্তা বয়ে আনছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ হতে কর্মী নেওয়া আরও সহজ করতে আগামী বছরের শুরুতে ঢাকা দূতাবাসে একজন লেবার এ্যাটাশে নিয়োগ দে্ওয়ার কথা বলেছে সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এসব উদ্যোগের বিষয়গুলো জানিয়েছেন। আগামী বছর অর্থাৎ ২০১৫ সালের শুরুতেই ঢাকায় তার দেশের দূতাবাসে একজন লেবার এ্যাটাশে নিয়োগের বিষয়টি তাদের বিবেচনায় এনেছেন বলে জানিয়েছেন তিনি। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ করেন।

UAE labor market easier-2

উল্লেখ্য, ৩ দিনের সফরে গত পরশু শনিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর দেশের জন্য ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে শ্রম বাজারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গত কয়েক বছর যাবত সৌদি আরবে বাংলাদেশের শ্রম বাজার একেবারে সঙ্কুচিত হয়ে পড়েছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর সফর এর দ্বার খুলবে বলে সকলের ধারণা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish