The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

57-storey building in just 19 days! [video]

The Dhaka Times Desk মাত্র ১৯ দিনেই ৫৭ তলা ভবন তৈরি করে স্থাপত্যশিল্পের নতুন নজির সৃষ্টি হয়েছে। এই কাজটি করেছেন চীনের এক নির্মাণ প্রতিষ্ঠান।

57-storey building in just 19 days

সবকিছুর একটা নিয়ম এবং সময় রয়েছে। যতো আধুনিক যুগ আসুক না কেনো কাজের সময় ঠিকই লাগে। কিন্তু এবার চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠান নির্মাণে সকল রেকর্ড ভেঙ্গেছেন। স্থাপত্যশিল্পে নতুন নজির গড়ে মাত্র ১৯ দিনেই বানিয়ে ফেললো একটি ৫৭ তলা বিশিষ্ট্য বিশাল ভবন! অর্থাৎ প্রতিদিন গড়ে ৩ তলা করে নির্মাণ করেছে চীনের ওই নির্মাণ প্রতিষ্ঠানটি।

57-storey building in just 19 days-2

চীনের হুনান প্রদেশের রাজধানী চাংসায় নির্মিত এই ভবনটিতে মোট ৮শ’টি অ্যাপার্টমেন্ট রয়েছে এবং অনায়াসেই এতে ৪ হাজার লোকের সংকুলান হবে। প্রথমে বিল্ডিংটি ২২০ তলা করার পরিকল্পনা নেওয়া হলেও বিমানবন্দরের খুব কাছে হওয়ায় পরে পরিকল্পনাটি কাটছাঁট করে ৫৭ তলা করা হয়।

57-storey building in just 19 days-3

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রড সাসটেইনেবল বিল্ডিং নামের ওই চীনা প্রতিষ্ঠানটি এর আগেও একই শহরে মাত্র ১৫ দিনে ৩০ তলা ভবন নির্মাণ করেছিলো। প্রতিষ্ঠানটির দাবি, তাদের প্রযুক্তি মানব ইতিহাসের সবচেয়ে বিষ্ময়কর আবিষ্কার। আর তাই এতো কম সময়ে ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে। তথ্যসূত্র: masterok.livejournal.com
Watch the video

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.