The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Popular actress Shabnoor is opening an acting school

The Dhaka Times Desk জনপ্রিয় অভিনেত্রী শাবনূর অভিনয় থেকে সাম্প্রতিক সময় একটু দূরে সরে থাকলেও এবার তিনি একটি অভিনয়ের স্কুল খুলতে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার স্কুল খোলার খবর প্রকাশিত হয়েছে।

sabnur acting school open

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেত্রী শাবনুর অভিনয় থেকে বেশ দূরে সরে গেছেন। হালে নতুন কিছু অভিনেত্রীর আগমন ঘটার পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ভালো খবর হলো খুব শীঘ্রই তিনি আবারও অভিনয়ে ফিরছেন। আর সে জন্য ইতিমধ্যে নিজের শারীরিক গঠন ঠিক করার জন্য জিমে ভর্তি হওয়ার উদ্যোগ নিয়েছেন।

অভিনেত্রী শাবনূর অভিনয়ে ফেরার পাশাপাশি একটি অভিনয়ের স্কুলও খুলবেন বলে উদ্যোগ নিতে যাচ্ছেন। গুলশানে এই স্কুলের অবকাঠামোগত কাজ্‌ও চলছে বলে বলে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘নানা ব্যস্ততার কারণে আমি অভিনয়ে সময় দিতে পারিনি। তবে এখন আবার অভিনয়ে মনোনিবেশ করবো। সেই সঙ্গে আমি অভিনয়ের স্কুল খোলার প্রস্তুতিও নিচ্ছি। ইতিমধ্যে এই স্কুলের অবকাঠামোগত কাজও শুরু করে দিয়েছি।’

sabnur acting school open-2

শাবনূর জানান, ‘আমাদের দেশে অভিনয়ের ব্যাপারে অনভিজ্ঞতা রয়েছে। অভিনয়কে অনেকেই খুব সহজ মনে করেন। আর তাই যত্রতত্র শিল্পীর আবির্ভাব ঘটছে। এতে চলচ্চিত্র ও নাটকসহ এই মাধ্যমটিতে মানসম্পন্ন শিল্পী পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। যদি অভিনয়ের স্কুল খোলা হয় তাহলে এখানে শিক্ষা নিয়ে মানসম্পন্ন অনেক কিছুই উপহার দিতে পারবে। আর সে কারণে আমি মনে করি এটি দরকার।’

উল্লেখ্য, ২০১৩ সালের ডিসেম্বরে মা হওয়ার পর হতেই সংসার নিয়েই ব্যস্ত ছিলেন এই নায়িকা। আর তাই প্রায় দুই বছর ধরেই অভিনয় হতে দূরে রয়েছেন নব্বইয়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূর।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish