The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Russia claims: IS training center in Georgia!

The Dhaka Times Desk রাশিয়ার দাবি করেছে যে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএসের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জর্জিয়ায়! জর্জিয়ার পানকিশি জর্জ নামক এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র গোপনে পরিচালনা করছে তারা।

ISO Training Center in Georgia

সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন, মস্কোর নিকট যে তথ্য রয়েছে তাতে দেখা যাচ্ছে যে, জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট গোপনে জর্জিয়ায় তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছে। গত মঙ্গলবার বার্ষিক সংবাদ সম্মেলনে লাভরভ এসব তথ্য দিয়ে বলেন, ‘আইএস জর্জিয়ার এই দুর্গম স্থানটি ব্যবহার করছে প্রশিক্ষণ, বিশ্রাম ও রসদ সরবরাহের কাজে।’

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জর্জিয়ার পানকিশি নামক এলাকা নিয়ে দীর্ঘদিনের অস্থিরতার কারণে ২০০০ সালে রাশিয়া সেখানে ভিসা নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু বর্তমানে আর সেই নিষেধাজ্ঞা নেই। বর্তমান সময়ে শোনা যাচ্ছে, আইএস সিরিয়া যুদ্ধে অংশগ্রহণের জন্য তাদের সদস্য নিয়োগ করছে পানকিশি এলাকা হতেই। রুশ পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরভ আরও বলেছেন, এই ব্যাপারে তিনি জর্জিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতেও প্রস্তুত।

অবশ্য জর্জিয়ার প্রধানমন্ত্রী গিয়র্গি ভিরিকাশভিলি রাশিয়ার এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি পাল্টা দাবি করে বলেছেন যে, ‘পানকিশিতে আইএসের কোনো ঘাঁটি নেই, পানকিশি জর্জিয়া সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ আছে।’

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish