The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

'Dhumketu' movie with the fake picture of Parimani uproar!

The Dhaka Times Desk সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির পরীমনির একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হৈ চৈ শুরু হয়েছে। কারণ ভারতীয় এক নায়িকার মাথা কেটে পরীমনির মাথা লাগানো হয়েছে!

comet-film-parimani-fake-pictures

ওই ছবিটিতে দেখা গেছে, তামিল ছবির নায়িকা কাজল আগারওয়ালের ছবির মাথা কেটে সেখানে বসানো হয়েছে পরীমনির চেহারা! পোস্টারটি প্রকাশের পরই শুরু হয়েছে ওই পোস্টার নিয়ে বিতর্ক।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেছেন, “অনেক কষ্ট করে টাইট শিডিউলের মধ্যেও ‘ধূমকেতু’ ছবির কাজ শেষ করেছি। এমনকি জ্বর নিয়ে রাতের বেলাতেও শ্যুটিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে মুক্তি পাবে এই ছবিটি। তবে ছবির পোস্টার দেখে আমি পুরোপুরি আশাহত। যারা পোস্টার নকল করেছেন তাদের মানসিকতা কতো খারাপ সেটা আরও একবার প্রমাণ হলো। পোস্টার দেখার পর এই ছবি নিয়ে আমি আর কোনো আগ্রহ দেখাতে মোটেও রাজি নই।”

পরীমনি এ প্রসঙ্গে আরও বলেন, “এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই উপহার দিলো প্রযোজক এবং পরিচালক। আমার অনেক ভালো ছবি ছিল যা দিয়ে পোস্টার করলে অারও ভালো করা যেতো। যারা করেছেন তারা হয়তো ভুলে গেছেন এখন তথ্য-প্রযুক্তির যুগ। কোনোকিছুই চাপা রাখা যায় না। তাদের রুচি আসলেই খারাপ। সময় হয়েছে এই ধরনের জোচ্চুরি ঠেকানোর।”

পরিচালক শফিক হাসান বলেছেন, এটা একটা মিসটেক বা মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে। প্রেস হতে আমাদেরকে প্রায় ২০টা পোস্টারের স্যাম্পল পাঠানো হয়েছিল। এটি ছিলো সেগুলোর মধ্যে একটি। তবে আমরা এটি বাছাই করিনি। জাস্ট স্যাম্পল দেখানো হয়েছিল আমাদের। কীভাবে যেনো এই স্যাম্পলটি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আমি আশ্বস্ত করতে পারি যে এটি পোস্টার আকারে প্রকাশ পাবে না।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish