The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Tap water in the whole city is pink!

টলটলে স্বচ্ছ পানির বদলে টকটকে গোলাপি পানি বেরচ্ছে কল কল হতে

The Dhaka Times Desk যদি এমন হয় আপনি মুখ ধোয়ার জন্য ট্যাপ খুলেছেন তখন দেখলেন পানি বের হচ্ছে তবে সেটি গোলাপি রং এর! তখন আপনার কেমন লাগবে। এমনই একটি ঘটনা ঘটেছে পুরো একটি শহরে। সেখানকার যে কোনো ট্যাপ খুললেই বের হচ্ছে গোলাপি পানি!

গোটা শহরে ট্যাপের পানি গোলাপি! 1

ঘটনাটি অনেকটা এমন। হঠাৎ একদিন সকালে কল খুলেই চমকে গেলেন শহরের নাগরিকরা। টলটলে স্বচ্ছ পানির বদলে টকটকে গোলাপি পানি বেরচ্ছে কল তাদের কল হতে! শুধু এক বাড়ির ঘটনা তা নয়। শহরের প্রতিটি বাড়িতেই একই অবস্থা হয়েছে। সম্প্রতি এই ঘটনাটি ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়।

জানা গেছে, আজব এই কাণ্ডটি ঘটেছে সম্প্রতি কানাডার ছোট্ট শহর অনোওয়েতে। বাড়ি বাড়ি হতে উঠছিল একইরকম অভিযোগ। কল খুললেই বেরচ্ছে রঙিন পানি অর্থাৎ গোলাপি পানি। কখনও টকটকে গোলাপি রঙের পানি বের হচ্ছে। আবার কখনওবা রঙ হালকা। তবে স্বচ্ছ পানি কোনও অবস্থাতেই আসছে না।

অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি পোস্ট করেছেন। আবার কেউ কেউ বিশ্বাস করতে চাননি এমন ঘটনাকে, বলেছেন ভুয়া হতে পারে। এরপরই এক নাগরিক ভিডিও পোস্ট করেন। ওই ভিডিও পোস্ট করার পর আর সন্দেহের কোনও অবকাশ রইলো না।

তবে প্রশ্ন হলো কী করে ঘটছে এমন ঘটনা? শহরের মেয়র জানিযেছেন, পানি সরবরাহে কোনওভাবে পটাসিয়াম পারম্যাঙ্গানেট মিশে যাওয়ার ফলেই ঘটেছে এমন ঘটনা। সম্ভবত কোনও রিজারভারের একটি ভালভ অকেজো হওয়ার কারণেই পানির সঙ্গে তা মিশে গিয়েছে। তবে এখনও এর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি শহরের মেয়র। পুরো ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish