The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Four doctors died for selfies!

জেলেরা তাদের সতর্ক করেছিলেন যে, তারা নৌকা হতে পড়ে যেতে পারেন। তবে তারা জেলেদের কোনো কথা তোয়াক্কা না করে সেলফি তুলতেই থাকেন

The Dhaka Times Desk ভারতের মহারাষ্ট্র প্রদেশে সেলফি তুলতে গিয়ে এবার মর্মান্তিক মৃত্যু ঘটছে স্থানীয় চার চিকিৎসকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে প্রদেশটির সোলাপুর নামক এলাকায়।

সেলফির জন্য প্রাণ গেলো চার চিকিৎসকের! 1

সাজান হানকেরি নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ৩০ এপ্রিল (রবিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় ১০ চিকিৎসক ভিমা নদীতে একটি নৌকায় করে ঘুরতে যান। তারা এ সময় একটি নৌকায় করে ঘুরছিলেন। সে সময় তাদের মধ্যে কয়েকজনস আবার সেলফি তোলায় ব্যস্ত ছিলেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় জেলেরা তাদের সতর্ক করেছিলেন যে, তারা নৌকা হতে পড়ে যেতে পারেন। তবে তারা জেলেদের কোনো কথা তোয়াক্কা না করে সেলফি তুলতেই থাকেন। এই সময় হঠাৎ নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

পুলিশ কর্মকর্তা সাজান বলেন, এদের মধ্যে হতে ৬জন চিকিৎসক সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অপর চারজন নিখোঁজ ছিলেন। পরে অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরদিন সোমবার অপর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish