The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

ফরাসী প্রেসিডেন্টের পিছে মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো!

একজন পুরুষের পিছনে মেক-আপ খরচ এতো হতে পারে তা বোধহয় আগে কখনও শোনা যায়নি!

The Dhaka Times Desk নির্বাচিত হওয়ার পর গত তিন মাসে ফরাসী প্রেসিডেন্টের পিছে নাকি মেক-আপ খরচ হয়েছে ২৬ হাজার ইউরো! যদি মহিলা প্রেসিডেন্ট হতেন তাহলে কি অবস্থা দাঁড়াতো তা একবার ভাবুন!

ফরাসী প্রেসিডেন্টের পিছে মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো! 1

একজন পুরুষের পিছনে মেক-আপ খরচ এতো হতে পারে তা বোধহয় আগে কখনও শোনা যায়নি। সত্যিই এক বিদঘুটে খবর বলতে হবে। বর্তমান সময় সারাবিশ্বেই চলছে বন্যা ও নানা দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে সকলেই যেনো দিশেহারা। বিশ্বের অনেক ধনী রাষ্ট্রও এসব দুর্যোগের খবরে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। কিন্তু এমন এক পরিস্থিতিতে এই মেক-আপ খরচের বিষয়টি সত্যিই বেমানান মনে হয়েছে সকলের কাছেই। আর তাই এই খবর প্রকাশের পর যেনো সমালোচনার ঝড় বইছে।

গত মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে বিরাট চমক সৃষ্টি করেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই তিন মাসেই নাকি তার মেক-আপের পেছনে খরচ করে ফেলেছেন ২৬ হাজার ইউরো। ফরাসী প্রেসিডেন্টের এই মেক-আপ খরচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

একটি ফরাসী সংবাদ সাময়িকীর খবরে বলা হয়েছে, ইমানুয়েল ম্যাক্রন যে ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট নিয়োগ করেছেন তার রূপচর্চা করার জন্য, তার বিল বাবদ এই অর্থ খরচ করা হয়েছে।

তবে এলিসি প্রাসাদের একজন মুখপাত্র দাবি করে বলেছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মেক-আপ বাবদ খরচ হওয়া এই অর্থ পূর্বের প্রেসিডেন্টদের তুলনায় অনেক কম। প্রেসিডেন্ট অঁল্যাড কিংবা প্রেসিডেন্ট সারকোজি এরচেয়ে বেশি অর্থ খরচ করতেন তাদের মেক-আপ করার জন্য। প্রেসিডেন্টের মুখপাত্র আরও জানান যে, ভবিষ্যতে মেক-আপ বাবদ আরও কম খরচের কথা বিবেচনা করা হবে।

উল্লেখ্য, যাদেরকে প্রতিদিন টেলিভিশনের ক্যামেরা ও ফ্লাশ লাইটের মুখোমুখি হতে হয়, তারা একটু-আধটু মেক-আপ নিয়ে থাকেন সেটিই স্বাভাবিক। তাই বলে মাত্র তিন মাসেই ২৬ হাজার ইউরো খরচ করতে হবে, এটি মেনে নিতে পারছেন না কেওই।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish