The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করলেন ৯০ বছর বয়সে!

‘দোলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো’

The Dhaka Times Desk পড়ালেখার বয়স হয় না, সেটি আমাদের সকলের জানা। এই কথাটি আবারও প্রমাণ করলেন ৯০ বছর বয়সী ক্রিল পেত্রখিন নামে রাশিয়ান এক বৃদ্ধ। তিনি এই বয়সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছেন!

বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করলেন ৯০ বছর বয়সে! 1

আমরা সকলেই জানি লেখাপড়া করতে কোনো বয়স লাগে না। তাছাড়া ইসলাম ধর্মেও এ সম্পর্কে বলা হয়েছে ‘দোলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো’। এবার সেই অমীয় বাণীকে প্রাধান্য দিয়ে রাশিয়ার ক্রিল পেত্রখিন নামে এক বৃদ্ধ ৯০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছেন। দেশটির পার্ম স্টেট ইউনির্ভাসিটি অব হিউমেনেটিরিয়ান অ্যাডুকেশনে জিওগ্রাফির ওপর ডিগ্রি নিচ্ছেন ওই বৃদ্ধ। কৈশোরে বাবা-মাকে হারিয়ে কারখানায় চাকরি নেন ক্রিল পেত্রখিন।

যে কারণে পড়ালেখায় গোড়া থেকেই বেশ বিলম্ব ঘটে ক্রিল পেত্রখিনের। ৩১ বছর বয়সে স্কুল ও ৩৭ বছরে কলেজ জীবন শেষ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করলেন ৯০ বছর বয়সে! 2

নিজেকে এখনও তরুণ মনে করা ক্রিল পেত্রখিন জানিয়েছেন, ৭০ বছরের নীচে বয়স এমন সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে তার কোনো রকম অসুবিধাই হচ্ছে না। সকলেই তার প্রতি যথেষ্ট যত্নশীল, সকলেই তাকে বেশ সহযোগিতাও করে। ৯৫ বছর বয়েসে কাঙ্ক্ষিত ডিগ্রি লাভের আশা করছেন ক্রিল পেত্রখিন। যে কোনো বয়সেই যে পড়ালেখা করা সম্ভব তা প্রমাণ করেছেন এই রাশিয়ান বৃদ্ধ ক্রিল পেত্রখিন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish