The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

Miss World Maksuda Priyati is now in Dhaka

১০ জানুয়ারি সকালে আয়ারল্যান্ড হতে ঢাকায় এসেছেন প্রিয়তি

The Dhaka Times Desk বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল বিশ্ব সুন্দরী মাকসুদা আক্তার প্রিয়তি এখন ঢাকায়। গতকাল (১০ জানুয়ারি) সকালে আয়ারল্যান্ড হতে ঢাকায় এসেছেন তিনি।

বিশ্ব সুন্দরী মাকসুদা প্রিয়তি এখন ঢাকায় 1

বাংলাদেশী বংশোদ্ভূত আন্তর্জাতিক মডেল মাকসুদা আক্তার প্রিয়তি বর্তমানে ঢাকায়। গতকাল (১০ জানুয়ারি) সকালে আয়ারল্যান্ড হতে ঢাকায় এসেছেন প্রিয়তি। তিনি জানিয়েছেন, দুই সপ্তাহ তিনি ঢাকায় থাকবেন। এই সময়টাতে মিডিয়ার কোনো কাজ নয়, সামাজিক এবং ব্যক্তিগত কিছু কাজ শেষ করবেন তিনি।

বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রশংসিত হয়েছেন ‘মিজ আয়ারল্যান্ড’-খ্যাত এই মডেল। ইতিপূর্বে বাংলাদেশের নারায়াণগঞ্জের সোনারগাঁ’তে একটি স্কুল পরিদর্শন করেন তিনি। প্রিয়তি র্রেশেষ ঢাকায় এসেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে।

প্রায় দুই বছর পর ঢাকায় আসার অনুভূতি জানিয়ে সংবাদ মাধ্যমকে প্রিয়তি বলেছেন, বাংলাদেশ তো আমার মাতৃভূমি। যদিও জীবনের অনেক সময় কেটেছে আয়ারল্যান্ডে। তবে আমার আত্মীয়-স্বজন সবাই তো বাংলাদেশেই বসবাস করেন।

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকার মেয়ে প্রিয়তির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। প্রায় ১৭ বছর পূর্বে পড়ালেখা করতে আয়ারল্যান্ডে পাড়ি জমান প্রিয়তি। সেখানে পড়ালেখার ফাঁকে মডেলিংয়ের সঙ্গেও যুক্ত হন।

এরপর ২০১৪ সালে ‘মিজ আয়ারল্যান্ড’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মিডিয়ার নজরে চলে আসেন প্রিয়তি। ২০১৫ সালে ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নেন।

বিশ্ব সুন্দরী মাকসুদা প্রিয়তি এখন ঢাকায় 2

জানা গেছে, পেশাগতভাবে আয়ারল্যান্ডে বিমান চালনার সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান তারকা। মডেলিং ও বিভিন্ন চ্যারিটি কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন তিনি। ইতিমধ্যে আয়ারল্যান্ডের চলচ্চিত্রে অভিনয়ও করেছেন প্রিয়তি।

হলিউডের সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রিয়তি। বলিউডের ইমরান হাশমির বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েও ব্যাপক আলোচিত হয়েছেন মাকসুদা আক্তার প্রিয়তি।

You may also like this

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

en_USEnglish