The Dhaka Times Desk ইতিহাস অনেক কিছুই শেখায়। ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তবে কিছু কিছু ইতিহাস মানুষের মনের মধ্যে চিরদিন থেকে যায়। এবার উঠে এসেছে ইন্দোজ সভ্যতার কথা। ইন্দোজ সভ্যতা নাকি ধ্বংস হয়েছিলো ৯শ’ বছরের খরায়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, একটানা ৯শ’ বছর ধরে চলা খরায় ইন্দোজ উপত্যকার উপর নির্মিত সভ্যতা নাকি ধ্বংস হয়ে গেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজির গবেষকরা ৪ হাজার ৩৫০ বছরের পুরানো এই সভ্যতা ধ্বংসের কারণ খুঁজে পেয়েছেন।
গবেষণায় যে বিষয়গুলোকে প্রমাণ হিসেবে হাজির করা হচ্ছে, তাতে বলা হয় যে, ইন্দোজ সভ্যতা ধ্বংসের পেছনে মূলত খরাই দায়ি। তবে তা এতোদিনের ধারণার ২শ’ বছরের খরা নয়, বরং ৯শ’ বছরের টানা খরার কারণেই ওই সভ্যতা ধ্বংস হয়ে গেছে। চলতি মাসেই বিশ্বের স্বনামধন্য জার্নাল কোয়াটারনারিতে এই বিষয়টি প্রকাশ হতে চলেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ভূতত্ত্ব ও ভূপদার্থবিদ বিভাগের গবেষকরা দীর্ঘদিন যাবত গত ৫ হাজার বছরের বর্ষকালের তারতম্য নিয়ে গবেষণা চালিয়ে আসছেন। গবেষণায় দেখা গেছে যে, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হিমালয়ে ৯শ’ বছর ধরে কোনো বৃষ্টিপাতই হয়নি। এতেকরে পানির সব উৎস শুকিয়ে যায়। এতে ওই সভ্যতায় বসবাসকারী মানুষজন পূর্বে ও দক্ষিণে স্থানান্তর হয়ে যান। যেসব এলাকায় মোটামুটি বৃষ্টিপাত হয়, তারা সেখানেই আবাস গড়ে তোলে। এই বিষয়টি নিয়ে গবেষকরা আরও গবেষণার আশা করছেন। তাদের দেওয়া তথ্যটি যে মোটেও ভুল নয় তারজন্য তাদের প্রচেষ্টা অব্যাহর রয়েছে।
This post was last modified on এপ্রিল ১৯, ২০১৮ 10:34 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…