Categories: বিনোদন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তিফা অভিনয় করছেন নাটকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন মিস ওয়ার্ল্ড এ সেরা ৫-এ থাকা তৌহিদা তাসনিম তিফা। এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তিফা অভিনয় করছেন নাটকে।

সাধারণত দেখা যায় মিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে অনেকেই নাটকে অভিনয় করেন। কিন্তু সেরা ৫-এ থাকা তৌহিদা তাসনিম তিফা এতোদিনও নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন। এবার আড়াল হতে বেরিয়ে এসে নিজেকে কাজের সঙ্গে সম্পৃক্ত করলেন। প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী তিফা। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘হোম টিউটর’ নামে একটি নাটকে অভিনয় করলেন তিফা। এই নাটকে তিফার বিপরীতে অভিনয় করেছেন টিভির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

Related Post

অভিনয়ে আসার প্রসঙ্গ টেনে তিফা বলেছেন, ‘প্রতিযোগিতা হতে বেরিয়ে আমি নিজেকে সত্যিই গুটিয়ে নিয়েছিলাম। তবে এর মধ্যে অবশ্য কিছু কর্পোরেট শুট করেছি, নেসলে, গ্রামীনফোনের এভি শুট করেছি। নাটক বা মিউজিক ভিডিওর অনেক অফার পেয়েছি তবে করিনি। এখন মনে হচ্ছে নিজেকে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত রাখাটাই বোধহয় বেটার। তাই অভিনয়ের সঙ্গে এবার যুক্ত হলাম। প্রথম কাজটি কেমন হবে জানিনা, তবে আমার বিশ্বাস দর্শকদের পছন্দ হবে।’ তবে তিফার নাটক ‘হোম টিউটর’ কবে কোন চ্যানেলে প্রচারিত হবে তা অবশ্য জানা যায়নি।

This post was last modified on মে ২২, ২০১৮ 10:02 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে