Categories: বিনোদন

গায়ক আসিফ জামিন পেলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অবশেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম কেশব চন্দ্র রায় ১০ হাজার টাকা মুচলেকা বন্ডে পুলিশ প্রতিবেদন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন।

গতকাল (রবিবার) জামিন শুনানির দিন ধার্য থাকলেও সেটি প্রত্যাহার করে আজ (সোমবার) পুনরায় আবেদন করেন আসিফের আইনজীবী নুসরাত জাহান।

ইতিপূর্বে গত ৬ জুন ঢাকা মহানগর হাকিম কেশব চন্দ্র রায় তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে জেলখানায় পাঠানোর আদেশ দিয়েছিলেন।

Related Post

সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানার দায়ের করা একটি মামলায় গত ৫ জুন রাতে আসিফকে গ্রেফতার করে ঢাকা মহানগর সিআইডি। এই মামলায় আসিফ ছাড়াও অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয় যে, ১ জুন রাত ৯টার দিকে চ্যানেল ২৪ এর সার্চ লাইট নামের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন যে, আসিফ আকবর অনুমতি ছাড়া তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার এবং শিল্পীদের অন্তত ৬১৭টি গান বিক্রি করেছেন।

সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লিমিটেড গাক মিডিয়া বাংলাদেশ লিমিটেড এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্টসহ ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে এবং প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ নাকি হাতিয়ে নিয়েছেন।

শফিক তুহিন গত ২ জুন রাত দুইটা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হতে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্টও দেন।

তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য এবং হুমকি দেন। পরে লাইভ ভিডিওতে আসিফ অবমাননাকর, অশালীন এবং মিথ্যা-বানোয়াট বক্তব্যও দেন।

শফিক তুহিনকে শায়েস্তা করবেন বলে হুমকিও দেন। এতে শফিক তুহিনের মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

This post was last modified on জুন ১১, ২০১৮ 2:26 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে