ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন মার্কিন ডলার বর্জন করছে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরান ইস্যুতে এবার ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন মার্কিন ডলার বর্জন করছে! ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে ডলার বহির্ভূত প্রক্রিয়ায় এই তিনটি দেশ সম্মত হয়েছে।

ফ্রান্স, জার্মানি ও বৃটেন ইরান ইস্যুতে এবার মার্কিন ডলার বর্জন করতে চলেছে। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে ডলার বহির্ভূত প্রক্রিয়ায় এই তিনটি দেশ সম্মত হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বরাত দিয়ে জানিয়েছে ইরানের রেডিও তেহরান।

জেসিপিওএ নামে পরিচিত ইরানের পরমাণু সমঝোতা হতে গত মে মাসে একতরফাভাবে বের হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে তেহরানের সঙ্গে বাণিজ্য সম্পর্কে ছিন্ন করার জন্য ওয়াশিংটনের প্রচণ্ড চাপের মুখে পড়ে ইউরোপের বিভিন্ন কোম্পানি।

Related Post

ল্যাভরভ জানান, ছোট ও মাঝারি কোম্পানিগুলোর স্বার্থ বিবেচনা করে ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ইরানের সঙ্গে ডলার বহির্ভূত বাণিজ্য সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলোও মার্কিন নিষেধাজ্ঞা হতে নিজ নিজ দেশের বাণিজ্যকে রক্ষার পদ্ধতি বের করার বিষয়ে একমত হয়েছেন।

সেইসঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন অবৈধ ও অগ্রহণযোগ্য নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেওয়ার কঠোর নিন্দাও করেন ল্যাভরভ।

This post was last modified on জুলাই ১০, ২০১৮ 11:17 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

প্রেমের নাটক করার মতো বয়স নাই : শবনম ফারিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার দাবিতে প্রেমনির্ভর…

% দিন আগে

মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করলো ইরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইজিস সিস্টেম সমৃদ্ধ যুদ্ধজাহাজ…

% দিন আগে

ছোট্ট হলুদ ‘ড্রাগন’ আবিষ্কার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতির জগতে এমন প্রাণী রয়েছে, যাদের দেখলে মনে হতে পারে…

% দিন আগে

এক গ্রাম্য পরিবেশ এবং দূরে পাহাড়-পর্বত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৫ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

রোগাক্রান্ত শিশুকে সুস্থ রাখবেন যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশু অসুস্থ হলে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে না। জ্বর, সর্দি,…

% দিন আগে

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ…

% দিন আগে