অক্সিজেন দিয়ে কুকুরের প্রাণ বাঁচালেন একজন ক্রু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক উড়ন্ত বিমানে অক্সিজেন সরবরাহ করে কুকুরের প্রাণ বাঁচালেন ওই বিমানেরই একজন ক্রু। ওই বিমানটি ফ্লোরিডা হতে ম্যাসাচুসেটস যাচ্ছিলো।

সম্প্রতি উড়ন্ত বিমানে কুকুরকে অক্সিজেন সরবরাহ করে প্রাণ বাঁচালেন বিমানের কেবিন ক্রু। যুক্তরাষ্ট্রের এক উড়ন্ত বিমানে ঘটে এই ঘটনা।

মার্কিন বিমান জেটব্লু-তে করে পোষা কুকুরকে সঙ্গে নিয়ে ফ্লোরিডা হতে ম্যাসাচুসেটস যাচ্ছিলেন মাইকেল নামে জনৈক ব্যক্তি। তবে ওই যাত্রায় বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয় তাকে। ঘটনার বর্ণনা দিয়ে মাইকেল বলেন, বিমানের মধ্যে আমরা সবাই অক্সিজেনের অভাব হালকাভাবে অনুধাবন করছিলাম। তবে ডার্কি নামে আমার পোষা কুকুরটি সেটা নিতে পারেনি।

Related Post

এমন অবস্থায় বিমানের ক্রু এসে অক্সিজেনের একটি মাস্ক ডার্কির মুখে ধরার পর সে স্বস্তি পায়। আমি তখন ভালোভাবে তার মুখে মাস্ক ধরে রাখি।কয়েক মিনিটের মধ্যেই সে চনমনে হয়ে ওঠে। এরপর অবশ্য আর কোনো রকম সমস্যা হয়নি। এজন্য তিনি ওই ক্রুকে ধন্যবাদ জানান।

তিনি বলেছেন, কুকুরকে অক্সিজেন দিয়ে বাঁচানোর বিষয়টি হয়তো অনেকেই ভ্রু কুঁচকে দেখেছে। তবে আমার কাছে মনে হয়, প্রত্যেক প্রাণীর জীবনের মূল্য আমাদের এভাবেই বোঝা উচিত।

This post was last modified on জুলাই ১৩, ২০১৮ 7:10 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে