বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করলো অ্যাপল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যামাজন এবং মাইক্রসফট কোম্পানিকে পেছনে ফেলে বিলিয়ন ডলারের গন্ডি পেরিয়ে সবার আগে ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে অ্যাপল। গত ২ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০৭ ডলার বেড়ে যাওয়ার পর অ্যাপল পৌছে যায় ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে।

১৯৭৬ সালের ১ এপ্রিল জন্ম নেয়া অ্যাপল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তির নাম। নানা নতুন পণ্যের জন্ম দিয়ে সবসময়ই অ্যাপল রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালের ৭ জানুয়ারি সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের ঘোষণা দেওয়ার ছয় মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন।

২০০৭ সালে আইফোন অবমুক্ত করার পর থেকে অ্যাপলের শেয়ার এ পর্যন্ত ১১শ’ শতাংশ বেড়েছে। যার ফলশ্রুতিতেই অ্যাপল বর্তমানে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। অ্যাপলের মোট আয়ের ৬০ শতাংশ আসে আইফোন বিক্রি থেকে।

Related Post

অ্যাপলের স্মার্টফোন সহ নানা পন্য এবং সেবা সারা বিশ্বে অধিক জনপ্রিয়তা অর্জন করায় অন্যান্য কোম্পানির তুলনাই গত জুন মাস থেকেই তাদের শেয়ার দর পূর্বের তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি ঘোষণাও দেয় অ্যাপল। তার পর মাত্র দুই দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আরো ৯ শতাংশ বেড়ে যায়।

This post was last modified on আগস্ট ৫, ২০১৮ 4:32 pm

রায়হান মালিথা

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে