দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের টিভি চ্যানেলে বিদেশী সিরিয়ালের জয়জয়কার চলছে। তুর্কি সিরিয়াল ‘সুলতান সুলেমান’সহ বেশ কিছু টিভি সিরিয়াল জনপ্রিয়তাও পেয়েছে।
সাম্প্রতিক সময় বাংলায় ডাবকৃত টিভি সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেইসব ধারাবাহিকতা রক্ষা করে এবার বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত তুর্কি দীর্ঘ টিভি ধারাবাহিক ‘জান্নাত’। আগামী ৭ অক্টোবর হতে এটিএন বাংলায় প্রতি রবিবার হতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে।
জানা গেছে, ‘জান্নাত’ সিরিয়ালের গল্পটি যেমন একটি নিখাদ পারিবারিক গল্প, তেমনি এটি বর্তমান সময়েরও সেরা গল্প। ‘জান্নাত’-এর কাহিনী আবর্তিত হয়েছে এতিম এক মেয়ের জীবনসংগ্রামকে কেন্দ্র করে। দারিদ্র্যের মধ্যে বড় হওয়া মেয়েটি যখন আর্কিটেক্ট হয়ে তার স্বপ্নের ফার্মে চাকরি পেয়ে যায়। তখন ভাবে অবশেষে তার জীবনের দুঃখ-দুর্দশা বোধহয় দূর হতে শুরু করেছে। অথচ সেই চাকরি পাওয়ার ঘটনা হতেই তার জীবনে নতুন করে এক জটিলতার সৃষ্টি হতে থাকে।
এক সময় তাকে ফেলে যাওয়া মা আবারও তার জীবনে ফিরে আসে। মাতৃসুলভ ভালোবাসা নিয়ে নয়, বরং তার প্রতি তীব্র বিদ্বেষ নিয়েই তার জীবনে আবির্ভূত হন তিনি। অপরদিকে তার জীবনে যে প্রেম আসে, সেখানেও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় তার মায়েরই আরেক মেয়ে। এই সিরিয়ালটির পুরো ডাবিং প্রক্রিয়ার তত্ত্বাবধান করছেন ‘সুলতান সুলেমান’ খ্যাত দীপক সুমন।
উল্লেখ্য যে, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ডেইলি সোপ ‘জান্নাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান হলো ‘সুরেজ ফিল্ম’। এই সিরিয়ালটি ইতিপূর্বে প্রচারিত হয়েছে তুরস্কের চ্যানেল ‘এটিভি’-তে। ‘জান্নাত’ পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন।
This post was last modified on সেপ্টেম্বর ২১, ২০১৮ 8:56 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…