দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই অদ্ভুত মনে হয়। জাপানের এক অদ্ভুত নীল পানির পুকুর! দেখতে আশ্চর্যজনক বলেই মনে হয়। কিভাবে এই পুকুরের পানি নীল হলো?
জাপানের হোক্কাইডো দ্বীপের একটি শহর হলো এই Biei শহর। এই শহরটি মূলত Bieigawa নামে একটি নদীর তীরে অবস্থিত। এই নদীর তীরে খুব অদ্ভুতুড়ে একটি পুকুর রয়েছে, যেক পুকুরের পানির রঙ অত্যন্ত অস্বাভাবিক রকমের নীল। খুব বেশিদিন আগেও এই পুকুরের কথা মানুষ জানতোই না!
আপনি জেনে অবাক হবেন, এই নীল পানির পুকুরের উৎপত্তি মূলত প্রাকৃতিকভাবে নয়, আবার মানুষও এই পুকুরের নীল রঙের পানি তৈরি করে নি। এই শহরের কাছেই মাউন্ট তোকাচি নামে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে কাদামাটির বন্যা তৈরি হতো। এই কাদামাটির বন্যা হতে শহরকে রক্ষা করার প্রচেষ্টা হিসেবেই একটি বাঁধ নির্মাণের সময় এই পুকুরটিও খনন করা হয়।
১৯৮৮ সালের কথা। মাউন্ট তোকাচিতে প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনাটি ঘটে, যে কারণে শহরকে রক্ষা করার জন্য এই বাঁধ ও পুকুরটি নির্মাণ করা হয়েছিলো।
তবে মজার বিষয় হলো, পুকুরের পানির রঙ সব সময় আবার একই রকম থাকে না। একেক মৌসুমে একেক রকম দেখা যায়। এছাড়া দর্শক কোনো এঙ্গেলে বা কোণে তাকাচ্ছে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
একটি নির্দিষ্ট মাত্রার আলো এবং কোণে, দর্শক এই পুকুরের নীল পানিকে সবুজ রঙ ধারণ করতেও দেখতে পারেন বলে অনেকেই মনে করেন! তবে কেনো এরকম হয় তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অনেকেই মনে করেন, এই পুকুরের পানিতে অতি উচ্চ মাত্রার এলুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে। তাছাড়া এই পানিতে হয়তো প্রাকৃতিকভাবে এরকম কোনো খনিজ পদার্থের উপস্থিতিও রয়েছে, যা স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলোকে প্রতিফলিত করে থাকে। কারণ হলো পানির নিজের কোনো বর্ণ নেই!
This post was last modified on নভেম্বর ১৫, ২০১৮ 3:48 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…