নেশা থেকে মুক্তি পেতে সাহায্য করবে ইনস্টাগ্রাম!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময় তরুণ-তরুণীদের বড় নেশা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই নেশা বলতে গেলে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবার এই নেশা থেকে মুক্তি পেতে সাহায্য করবে ইনস্টাগ্রাম!

তরুণ-তরুণীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমাতে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। তারা দাবি করেছে যে, নতুন এই ফিচারটি ব্যবহার করলে অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নেশা কেটে যাবে।

বলা হয়েছে যে, এই ফিচারে একজন ব্যক্তি সারাদিনে কতোক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করছেন, তা অ্যাপ নিজে থেকেই জানিয়ে দেবে। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘ইওর অ্যাক্টিভিটি’। নতুন এই ফিচারে একজন ব্যক্তি সারাদিনে কতোক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন, তা খুব সহজেই জানা যাবে। তাছাড়া দিনে সর্বোচ্চ কতো সময় ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান, সেই সময়টিও বেঁধে দিতে পারবেন ব্যবহারকারী নিজে।

Related Post

এই নতুন অ্যাপ ‘ইওর অ্যাক্টিভিটি’ আইকনে ট্যাপ করলে সারাদিনে ইনস্টাগ্রাম ব্যবহারের সময়ও জানা যাবে অনায়াসে। স্ক্রিণের ডানদিকে ওপরে এই আইকনটি শো করবে। তাছাড়া পুরো সপ্তাহ থেকে মাসে ইনস্টাগ্রাম ব্যবহারের একটি তালিকাও থাকবে এখানে।

উল্লেখ্য, গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই ফিচারটি আনার কথা ঘোষণা করেছিলো। ইনস্টাগ্রামে সেই ফিচারটি এবার চালু হয়ে গেলো। তবে এই ফিচারটি ফেসবুকে এখনও চালু করা হয়নি।

This post was last modified on জানুয়ারি ৩০, ২০২০ 4:43 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে