Categories: বিনোদন

এবার পুলিশের এএসপি হলেন ঊর্মিলা শ্রাবন্তী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি এবার একটু ব্যতিক্রমি চরিত্রে অভিনয় করছেন। তিনি পুলিশের এএসপি হচ্ছেন একটি ধারাবাহিক নাটকে। নাটকটির নাম ‘ডন’।

টিভি পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি এবার আসছেন নতুর সাজে। তিনি এবার একটু ব্যতিক্রমি চরিত্রে অভিনয় করছেন। তিনি একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এই নাটকের নাম ‘ডন’। ‘ডন’ নাটকটিতে ঊর্মিলাকে দেখা যাবে পুলিশের একজন সৎ অফিসারের চরিত্রে। এই ধারাবাহিক নাটকটির শুটিংও শুরু করেছেন তিনি। গত বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জে এই নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। নাটকে নানা মাত্রিক চরিত্রে দেখা যাবে তাকে।

Related Post

মানস পালের রচনায় নতুন এই ধারাবাহিক ‘ডন’ যৌথভাবে পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। অভিনয়ের পাশাপাশি এই নাটকটিতে উপদেষ্টা পরিচালক হিসেবেও কাজ করেছেন জাহিদ হাসান। নাটকটিতে ডন জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।

এই নাটকে অভিনয় সম্পর্কে ঊর্মিলা শ্রাবন্তী বলেছেন, ‘নাটকের গল্পটি বেশ মজার। এখানে আমাকে দেখা যাবে পুলিশের বড় একটি পদ এএসপি পদে নিপু চরিত্রে। একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে। বেশ কয়েকদিন সিরাজগঞ্জে শুটিং করছি নাটকটির। অনেক ভালো লাগছে অভিনয় করে। জাহিদ হাসান ভাই অনেক বড় মাপের একজন অভিনেতা। তাঁরসঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা খুবই ভালো।’

ধারাবাহিক নাটক ‘ডন’-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আলীরাজ, তারিক স্বপন, আবিদ রেহান, আইরিন তানি, হিরা, হাসান ফেরদৌস জুয়েল, তেরেসা চৈতি ও সুজাত শিমুলসহ অনেকেই। নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৮ টায় প্রচারিত হবে।

This post was last modified on নভেম্বর ২৫, ২০১৮ 11:27 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে

গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং-এর ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো- ফ্ল্যাগশিপ…

% দিন আগে