দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একসময় নিয়মিত অভিনয় এবং উপস্থাপনায় ব্যস্ত সময় পার করতেন মৌটুসী বিশ্বাস। তবে এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত তিনি।
সর্বশেষ কবে নাটকে অভিনয় করেছেন, তাও মনে নেই। তবে বিজন ইমতিয়াজের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন, এটা মনে আছে; যদিও সেটির সময়টাও ঠিক করে বলতে পারলেন না।
মৌটুসীর ভাষ্য, বর্তমান সময় যেসব গল্প কিংবা কাজের প্রস্তাব পান, তার বেশির ভাগই তাকে আগ্রহীও করে না। সেই কারণেই প্রস্তাব পাওয়া সত্ত্বেও যুক্ত হন না। ইতিমধ্যে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। সিনেমাটির নাম ‘মুক্তির ওপারে’, পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে মৌটুসী জানান, ‘সত্যি বলতে কি, এখন যেসব গল্প দেখি কিংবা মাঝেমধ্যে যেসব গল্পের প্রস্তাব পাই, সেগুলোতে আমার মোটেও আগ্রহ হয় না। সর্বশেষ ‘দেলুপি’ সিনেমাটি আমার ভালো লেগেছিল। সিনেমাটি দেখার পর মনে হয়েছে, পরিচালক তার কাজের প্রতি সৎ ছিলেন। তারপর ফোন করে আমার মতামতও জানিয়েছিলাম। (আফজাল হোসেন) মুন্না ভাইয়ের মুক্তির ওপারে নিয়েও বলবো, খুবই ইন্টারেস্টিং। গল্পটা শোনার পরই মনে হয়েছে, কাজটি করা যায়। এখানে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো আমার বলা উচিত। সে কারণে কাজটা করেছি। শুটিং এবং সম্পাদনার পর সিনেমাটি আর দেখা হয়নি। এখন কী অবস্থায় রয়েছে, জানি না।’
সিনেমাটির পরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, ‘মুক্তির ওপারে’ মূলত শহুরে জীবনের এক দম বন্ধ করা বাস্তবতাও তুলে ধরে। এটি শহরে একটি বসবাসের ঠিকানা ও ইট-পাথরের দেওয়াল পেরিয়ে মুক্তির জন্য ছটফট করা ছোট্ট আয়শার (জারা) গল্প। ১২ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আয়শার মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।
সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন আফজাল হোসেন। সিনেমাটিতে চার শিশুশিল্পী অভিনয় করেছে, তাদের নাম জারা, রাশিক, রাফি এবং আলভী। মিরপুর ডিওএইচএস এবং মিরপুর সাংবাদিক কলোনিতে সিনেমাটির শুটিং হয়েছে। জানা যায়, ‘মুক্তির ওপারে’ ফেব্রুয়ারির পর চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে, পরিচালক সেই প্রস্তুতিই নিচ্ছেন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে-
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জানুয়ারি ১৪, ২০২৬ 4:01 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…