দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার নিপীড়ন অব্যাহত রাখা এবং গণহত্যা-ধর্ষণ নিয়ে প্রতিবাদ না করার কারণে দেশটির নেত্রী অং সান সু চি একের পর এক আন্তর্জাতিক পুরস্কার খোয়াচ্ছেন।
এবার পুরস্কার হারানো তালিকায় যুক্ত হলো দক্ষিণ কোরিয়ার মানবাধিকার সংগঠন গাওয়াংঝু হিউম্যান রাইটস পুরস্কার। মঙ্গলবার সু চিকে দেওয়া পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গাওয়াংঝু হিউম্যান রাইটস নামে ওই মানবাধিকার সংগঠন জানিয়েছে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার এই উদাসীনতার কারণে পুরস্কারটি তুলে নেওয়া হচ্ছে। সংস্থাটি ২০০৪ সালে সু চিকে এই পুরস্কার দিয়েছিল। সেই সময় মিয়ানমারের সামরিক জান্তার হাতে গৃহবন্দি ছিলেন সু চি।
ওই সংস্থাটির মুখপাত্র চো জিন তায়ে এক বিবৃতিতে বলেছেন, ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে তার উদাসীনতা মূলত এই পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী। তাই আমরা এই পুরস্কার প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
মিয়ানমারের নেত্রী অং সান সু চি ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের এলি উইজেল অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের ফ্রিডম অব অক্সফোর্ড, ইউনিসন অ্যাওয়ার্ড, ফ্রিডম অব গ্লাসগো অ্যাওয়ার্ড, এডেনবার্গ বিশ্ববিদ্যালয় অ্যাওয়ার্ডসহ আরও বেশ কয়েকটি পুরস্কার খুইয়েছেন।
উল্লেখ্য, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে কয়েক মেয়াদে প্রায় ১৫ বছর গৃহবন্দি ছিলেন মিয়ানমারের এই নেত্রী অং সান সু চি। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার অহিংস লড়াই-সংগ্রামের নজির স্থাপনের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেলও পান এই নেত্রী।
This post was last modified on ডিসেম্বর ২০, ২০১৮ 11:20 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১ নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…