গাড়ির টায়ার ফেটে ফিরলো ভাগ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই কখন কার ভাগ্যে কি আছে তা আগে থেকে কেওই বলতে পারে না। খুব সামান্য ঘটনার মধ্যদিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে। যেমনটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক দম্পতির। কীভাবে ভাগ্যের চাকা ঘুরলো তাদের?

ভাগ্যে কি আছে তা আগে থেকে বলে দেওয়া যায় না। সত্যিই তাই কখন কার ভাগ্যে কি আছে তা আগে থেকে কেওই বলতে পারে না। খুব সামান্য ঘটনার মধ্যদিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে। যেমনটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক দম্পতির। কীভাবে ভাগ্যের চাকা ঘুরলো তাদের?

ঘটনাটি গত বছরের অর্থাৎ ২০১৮ সালের ২৭ অক্টোবরের ঘটনা। ওয়াশিংটন ডিসি হতে গাড়ি চালিয়ে ফিরছিলেন লং আইল্যান্ডের বাড়িতে রিচার্ড ও র‌্যান্ডি লাওফার দম্পতি। সেই সময় মেরিল্যান্ডের কাছে হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার ফেটে যায়। কোনো রকমে গাড়ি ঠেলে এলাকার একটি সার্ভিস সেন্টারে পৌঁছাতে সক্ষম হন তারা। দুজনেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বিরক্তি কাটাতে একসময় স্রেফ ঝোঁকের বশেই একটা কাজ করে ফেলেন এই দম্পতি।

ওই সময় লটারির টিকিট বিক্রি হচ্ছিল ওই সার্ভিস সেন্টারেরই সামনে। ঝোঁকের মাথায় ২ ডলারের বিনিময়ে একটি টিকিট কিনে ফেলেন এই দম্পতি। গাড়ি সারানো হয়ে গেলে বাড়ি ফিরে আসেন তারা। টিকিটের কথাটাও তারপর বেমালুম ভুলে গিয়েছিলেন তারা।

গত ২ জানুয়ারি নিজের ব্যাগ ঘাঁটতে গিয়ে রিচার্ড লাওফারের চোখে পড়ে টিকিটটি। কৌতুহলবশত অনলাইনে নম্বর মেলাতে যান তিনি। কিন্তু নাম্বার মিলিয়ে তার চোখ ছানাবড়া হয়ে যায়!

গাড়ির টায়ার ফাটার পর ঝোঁকের মাথায় কেনা সেই লটারীর টিকিট হতে ৫০ হাজার ডলার জিতেছেন বলে জানতে পারেন রিচার্ড ও র‌্যান্ডি লাওফার দম্পতি! লটারির বিধি মেনে পুরো টাকা তারা পেয়েও গেছেন হাতে। পুরস্কারের কিছু টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন বলে স্থির করেছেন এই দম্পতি। অবশিষ্ট টাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে লাওফার দম্পতির।

সত্যিই কখন কার ভাগ্য ফেরে তা কেও বলতে পারে না। সামান্য দুই ডলারের লটারি হতে এই দম্পতি রিচার্ড ও র‌্যান্ডি লাওফা ৫০ হাজার ডলার পুরস্কার জেতাটাও ভাগ্যের ব্যাপার। তাদের ভাগ্যে ছিলো বলেই এমন একটি পুরস্কার তারা জিতে নিলেন এই দম্পতি রিচার্ড ও র‌্যান্ডি লাওফা।

This post was last modified on জানুয়ারি ২৩, ২০১৯ 5:03 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে