Categories: বিনোদন

আলিফ আহসানের নতুন গান ‘মনের মাঝে তুমি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আহসান নতুন ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন। এর নাম দেওয়া হয়েছে ‘মনের মাঝে তুমি’।

খুব ছোটবেলা থেকেই গানের নেশা ছিলো আলিফ আহসানের। বাবা-মায়ের প্রেরণায় ছোট থাকতেই গানের স্কুলে যাওয়ার সুযোগ হয় তার। দেশের বাইরে লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে এতোদিন গান নিয়ে তেমন কিছুই করার সুযোগ হয়ে ওঠেনি তার। লেখাপড়ায় খানিক অবসরে এবার ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করলেন আলিফ আহসান।

গানগুলোর সুর এবং সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। আলিফ হাসানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে এতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান এবং মিতা ফারহানা।

Related Post

এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজুয়াল নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান এবং সিফাত নিলয়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবে রয়েছেন আলিফ আহসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিনসহ আরও অনেকেই।

নতুন অ্যালবাম নির্মাণ সম্পর্কে আলিফ আহসান বলেন, আমি কোনো প্রাতিষ্ঠানিক গায়ক নয়, গাইতে গাইতে গায়েন, মৌলিক গানের কথাগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করে। রাতে আমার ঘুম কেড়ে নিচ্ছিলো। তাই সাহস করেই গানগুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করবার একটা চেষ্টা।

এই বিষয়ে তরুণ নির্মাতা ইনজাম হাসান বলেছেন, গানগুলোর কথায় ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। সেই গল্পকে মাথায় রেখেই ভিজুয়াল নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ভালোবাসা দিবসে একটি গান প্রকাশ করা হয় ইউটিউবে। মার্চ মাসে ডিজিটাল শেয়ারিং ব্যবহার করে ফেসবুকে ও ইউটিউবে পুরো অ্যালবামের গানগুলো দেখতে পারবেন দর্শক-শ্রোতারা এমনটি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এ এ এফ ফিল্মস।

This post was last modified on ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 2:16 pm

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে