কোমল পানীয় পেপসি’তে ক্যান্সারের জন্য দায়ী যৌগ পাওয়া গেল

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের Center for Environmental Health তাঁদের এক গবেষণায় পায় জনপ্রিয় কোমল পানীয় পেপসি’তে ৪-মিথাইলিমাইদাজল রয়েছে। মাত্রাতিরিক্ত ৪-মিথাইলিমাইদাজল মানব শরীরে ক্যান্সার রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে।


পেপসি তাঁদের কোমল পানীয়তে জনপ্রিয় ক্যারামেল রঙ আনার জন্য যে কেমিক্যাল ব্যাবহার করে তা গবেষণা করে Center for Environmental Health এর একদল গবেষক দেখতে পান এতে মানব শরীরে ক্ষতিকর ক্যান্সার তৈরিতে দায়ী যৌগ সহনীয় মাত্রা থেকেও বেশী পরিমানে ব্যবহার করা হচ্ছে।

পেপসিতে সাধারণত ক্যারামেল রঙ আনার ৪-মিথাইলিমাইদাজল ব্যবহার করা হয় গবেষণায় দেখা গেছে মানব শরীরে এ কেমিক্যালের সহনীয় মাত্রা দৈনিক ২৯ মাইক্রোগ্রাম, কিন্তু পেপসিতে ৪-মিথাইলিমাইদাজল সহনীয় মাত্রার প্রায় ৫ গুন বেশী থাকে।

এদিকে পেপসি অবশ্য জানিয়েছে তাঁরা তাঁদের কোমল পানীয়তে এ কেমিক্যাল ব্যবহার কমিয়ে দিয়েছে। পেপসি জানায় তাঁরা ৪-মিথাইলিমাইদাজল ১০টি ভিন্ন ভিন্ন রাজ্য থেকে সংগ্রহ করে আনে। সেখানকার সরবরাহকারীরা এরই মাঝে তাঁদের ৪-মিথাইলিমাইদাজল প্রক্রিয়াজাতকরণে পরিবর্তন এনেছে।

আরেক জনপ্রিয় কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা জানায় তাঁদের পানীয়তে ক্যারামেল রঙ আনার জন্য ৪-মিথাইলিমাইদাজল ব্যবহার করা হয়না। তাঁরা আরও জানায় তাঁদের পানীয়তে ক্যারামেল রঙ মানব শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ।

Related Post

এদিকে Center for Environmental Health গবেষণা দল বলেন তাঁরা কোকা কোলা’তে মানব শরীরের জন্য ক্ষতিকর কোন কেমিক্যাল এখনও পাননি।

যুক্তরাষ্ট্রের Food and Drug Administration অবশ্য বলছে এটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয়। যদি কেউ ১,০০০ ক্যানের সমপরিমাণ কোমল পানীয় পান করেন, তাহলেই কেবল তাঁর শরীর ক্যান্সারের ঝুঁকিতে থাকতে পারে।

সূত্রঃ সাইন্স ওয়ার্ল্ড রিপোর্ট

This post was last modified on জুলাই ১৪, ২০১৩ 9:46 am

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

এক যুগ পর আবারও দেব–শুভশ্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।’ দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের…

% দিন আগে

ইসরায়েল গাজায় অপরাধের ‘প্রমাণ মুছে ফেলার’ চেষ্টা করছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যেই গাজায় ফিলিস্তিনিদের…

% দিন আগে

মধ্যযুগের এক কঙ্কালে ১৬৭টি হাড় ভাঙার চিহ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কটল্যান্ডের একটি দুর্গের কাছে পাওয়া মধ্যযুগীয় একটি কঙ্কাল প্রত্নতাত্ত্বিক ও…

% দিন আগে

সাগরের নীল পানি: অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৪ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

হাইহিল কী নারীদের শারীরিক ক্ষতি করতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাইহিল জুতা অনেক নারীর পোশাক এবং ব্যক্তিত্বের অংশ। বিশেষ অনুষ্ঠান,…

% দিন আগে

চ্যাটবটের যুগ পেরিয়ে ‘এআই এজেন্ট’: এবার কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এআইয়ের ব্যবহার এতোদিন মূলত প্রশ্নের উত্তর দেওয়া,…

% দিন আগে