দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মশার কবল থেকে মুক্তি পেতে পারেন মাত্র ৩০ সেকেন্ডে! এখন প্রশ্ন হলো কীভাবে এটি সম্ভব। সেইজন্য আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ জেনে নিন সেগুলো।
খুব ছোট্ট একটি প্রাণী হলো মশা। এই মশার কবল হতে রক্ষা পেতে আমরা কতো কৌশলই না অবলম্বন করি। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়না অনেক সময়। মশা তাড়ানোর জন্য আমরা কয়েল কিংবা স্প্রে সাধারণত ব্যবহার করে থাকি। যা প্রতিটিই তৈরি করা হয় ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে। এই সব রাসায়নিক উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়ায়।
আপনি চাইলে নিজেই ঘরে বসে তৈরি করতে পারেন মশা তাড়াবার জন্য কার্যকরী এই উপাদান, তাও বেশি সময় নয় মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ের মধ্যে! এই উপাদান তৈরি আপনার কাজে লাগবে নারিকেল তেল বা ভ্যানিলা এসেন্সের মতো খুব সাধারণ উপাদানগুলো!
এই পদ্ধতিতে লাগবে খুবই সাধারণ দুটি উপাদান। নারিকেল তেল এবং এসেনশিয়াল অয়েল। নারিকেল তেল সবার ঘরেই মজুদ থাকে সেটি আমাদের জানা, সেই সঙ্গে বেছে নিন আপনার পছন্দের যেকোনো এসেনশিয়াল অয়েল। ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস কিংবা রোজমেরি-এই ফ্লেভারগুলো থেকে বেছে নিতে পারেন যেকোনো একটি বা দুটি এসেনশিয়াল অয়েল।
এরপর ৮ আউন্স পরিমাণ নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। তাহলেই তৈরি আপনার জন্য মশা তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যেকোনো অংশে মাখতেও পারেন। মশা তো দূর হবেই, সেইসঙ্গে ত্বকও ভালো থাকবে। মশা থাকবে আপনার কাছ থেকে বহু দূরে। কেবল মশা নয়, পিঁপড়াসহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আপনার কাছে ভিড়বে না।
এই উপায়টিতে আপনার কাজে আসবে কেবল ভালো মানের ভ্যানিলা এসেন্স। যে ভ্যানিলা এসেন্স আমরা সাধারণত খাবার তৈরিতে ব্যবহার করি, সেটিই।
ভ্যানিলা এসেন্সের সঙ্গে সমান পরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সঙ্গে সামান্য লেবুর রসও মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন। তাতেও মশা দূর হবে।
This post was last modified on এপ্রিল ৬, ২০১৯ 9:41 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…