স্কাইপ এবার দিচ্ছে ৫০ জনের গ্রুপ চ্যাটিংয়ের সুবিধা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার স্কাইপ গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ৫০ জনে বাড়ানো হয়েছে। মার্চ মাস হতে বেটা সংস্করণ পরীক্ষার পর এবার মূল সংস্করণে ফিচারটি যোগ করেছে এই প্রতিষ্ঠানটি।

নতুন আপডেটের কারণে গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে অংশগ্রহণকারীর সংখ্যায় অন্যান্য অ্যাপকে ছাড়িয়ে গেছে জনপ্রিয় এই মাধ্যম স্কাইপ। এই খবর দিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

অ্যাপলের ফেইস টাইম ভিডিও কলে একসঙ্গে ৩২ জন অংশ নিতে পারেন। নতুন আপডেটের আগে স্কাইপে একসঙ্গে যোগ দিতে পারতেন মাত্র ২৫ জন গ্রাহক।

Related Post

গ্রুপ কলে একসঙ্গে এতো গ্রাহক নিয়ন্ত্রণ করতে গ্রুপ নোটিফিকেশন ব্যবস্থা কিছুটা পরিবর্তন এনেছে মাইক্রোসফট। আপডেটের পূর্বে গ্রুপে কল করা হলে প্রতিজনের কাছে পৃথক পৃথকভাবে রিং যেতো। এবার বড় পর্দায় রিং দেখানোর বদলে নোটিফিকেশনের মাধ্যমে পিং করা হবে গ্রাহকদেরকে।

গ্রুপ কলের কোন কোন গ্রাহক আসলেই আপনাকে রিং করতে পারবেন সেটিও নির্ধারণ করা যাবে নতুন আপডেটে। এই গ্রুপ কলের ২৫ জনের কম হলে এখনও আগের মতোই ‘কল অর্গানাইজার রিং’ দেবে স্কাইপ। স্কাইপের ৫০ জনের গ্রুপ চ্যাটিংয়ের সুবিধাটি চালু করায় এটি আরও গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

This post was last modified on এপ্রিল ৮, ২০১৯ 11:33 am

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ডে ‘পাসুরি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম পাকিস্তানি মিউজিক ভিডিও হিসেবে ইউটিউবে ১০০ কোটি (১ বিলিয়ন)…

% দিন আগে

রাশিয়ার ড্রোন হামলা থেকে অল্পের রক্ষা পেয়েছে জেলেনস্কির বিমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নরওয়ের ওসলোতে যাওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি…

% দিন আগে

শনি গ্রহের দক্ষিণ মেরুতে বিশাল ১০ কোণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহাকাশে এমন কিছু দৃশ্য রয়েছে, যেগুলো প্রথম দেখায় যেন কোনো…

% দিন আগে

এমন দৃশ্য আপনি কী আগে কখনও দেখেছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খৃস্টাব্দ, ২৬ ভাদ্র ১৪৩৩…

% দিন আগে

ভাতের সঙ্গে ঘি খেলেও কী মেদ কমতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাতের সঙ্গে সামান্য ঘি খাওয়ার প্রচলন দক্ষিণ এশিয়ার বহু পরিবারেই…

% দিন আগে

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ স্বীকৃতি অর্জন করলো এনার্জিপ্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেকসই অবকাঠামো, সম্পদের যথাযথ ব্যবহার এবং দায়িত্বশীল উৎপাদন চর্চার স্বীকৃতিস্বরূপ…

% দিন আগে